চট্টগ্রাম ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিক্ষকরা বলছেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কাঠামো সাত কলেজের শিক্ষা পরিবেশ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে

প্রস্তাবিত স্কুলিং পদ্ধতি বাতিলের দাবি সোহরাওয়ার্দী কলেজ শিক্ষকদের

হাবিবুর
  • আপডেট সময় : ০৮:৫০:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জবি প্রতিনিধি:
সাত কলেজের স্বাভাবিক শিক্ষা পরিবেশ পুনরুদ্ধার এবং প্রস্তাবিত স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকরা। বুধবার (০৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখানে সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়।

মানববন্ধনে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলি মুখোপাধ্যায়সহ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। শিক্ষকরা অভিযোগ করেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়নে যথাযথ প্রক্রিয়া, গবেষণা কিংবা কোনো স্টেকহোল্ডারের মতামত গ্রহণ করা হয়নি। রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজকে ঘিরে বিশ্ববিদ্যালয় গঠন ও প্রশাসনিক কাঠামো পরিবর্তনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।

এ সময় শিক্ষক ফখরুল ইসলাম বলেন, প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয় কাঠামো অনুযায়ী সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজকে এক অনুষদে নেওয়ার কথা বলা হয়েছে, যেখানে শিক্ষার্থী থাকবে মাত্র ৭০ জন। এতে কলেজ দুটির বর্তমান অবকাঠামো ও বিপুলসংখ্যক শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগও রাখেনি সরকার।

ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক তরিকুল ইসলাম বলেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় বাস্তবায়িত হলে সাত কলেজের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়বে। আমরা সাত কলেজের ঐতিহ্য ও শিক্ষা পরিবেশ রক্ষার জন্য মানববন্ধনে দাঁড়িয়েছি।

বিসিএস শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের সোহরাওয়ার্দী কলেজ শাখা সভাপতি ও হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মশিউর রহমান বলেন, প্রতিটি সিদ্ধান্তে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষা পরিবেশ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে নজর রাখতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সোহরাওয়ার্দী কলেজ শাখা সভাপতি ও হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মশিউর রহমান এবং সঞ্চালনা করেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের অধ্যাপক আল কামাল মো. আসাদুজ্জামান। বক্তব্য দেন অর্থনীতি বিভাগের শিক্ষক আব্দুল হালিম ও কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

পরবর্তী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক আল কামাল মো. আসাদুজ্জামান বলেন, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশে শিক্ষকদের ভর্তি, ক্লাস, পরীক্ষা কিংবা প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি। ফলে সাধারণ শিক্ষা ক্যাডার কার্যত পুরো প্রক্রিয়া থেকে বাদ পড়ছে। সিলেবাস ও প্রশাসনিক কাঠামো নির্ধারিত না থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছেন।

তিনি আরও বলেন, নতুন বিশ্ববিদ্যালয় মডেলে সরকারি কলেজে আসনসংখ্যা কমে গেলে শিক্ষার্থীরা বাধ্য হয়ে উচ্চফি নির্ভর বেসরকারি বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হবেন, ফলে দেশের শিক্ষাব্যবস্থায় বাণিজ্যিকীকরণ ত্বরান্বিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষকরা বলছেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কাঠামো সাত কলেজের শিক্ষা পরিবেশ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে

প্রস্তাবিত স্কুলিং পদ্ধতি বাতিলের দাবি সোহরাওয়ার্দী কলেজ শিক্ষকদের

আপডেট সময় : ০৮:৫০:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫