চট্টগ্রাম ০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির এই নেতা ও আইনজীবী

সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু

শিহাব উদ্দিন
  • আপডেট সময় : ০৯:৫৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট আইনজীবী ও বিএনপি নেতা এডভোকেট মুজিবুর রহমান মুজিব আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, অসংখ্য শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গোলাপগঞ্জসহ সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এডভোকেট মুজিবুর রহমান মুজিব দীর্ঘদিন ধরে আইন পেশায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি (পাবলিক প্রসিকিউটর) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও সক্রিয় ভূমিকা পালন করেন।

রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি সাধারণ মানুষের কাছে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়।

এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য ইস্ট লন্ডন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান চৌধুরী। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরে ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির এই নেতা ও আইনজীবী

সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু

আপডেট সময় : ০৯:৫৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬