চট্টগ্রাম ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

জরাজীর্ণ ভবন ও শ্রেণিকক্ষ সংকটে দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি এলাকাবাসীর

নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার: ইব্রাহিম হাওলাদার
  • আপডেট সময় : ০৯:৫২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ভবন সংকট ও জরাজীর্ণ অবকাঠামোর কারণে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ ভবনে প্রতিদিন ক্লাস করতে বাধ্য হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির বর্তমান ভবনটি অত্যন্ত পুরোনো ও ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষের সংখ্যা কম হওয়ায় একই কক্ষে একাধিক শ্রেণির পাঠদান পরিচালনা করতে হচ্ছে। এছাড়া বৃষ্টির সময় ছাদ চুয়ে পানি পড়ায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ভবনের অবস্থা এতটাই নাজুক যে প্রতিদিন আতঙ্ক নিয়ে ক্লাস করতে হয়। অনেক সময় শিক্ষার্থীদের দাঁড়িয়ে থেকেও ক্লাস করতে হয়। এতে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। প্রধান শিক্ষকের কক্ষের ছাদের বড় অংশ ভেঙে পড়েছে এবং ভেতর থেকে আকাশ দেখা যাচ্ছে। বিদ্যালয়টির অবকাঠামোগত ঝুঁকি যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত নতুন ভবন নির্মাণ ও সংস্কার কাজ প্রয়োজন।”

এলাকাবাসী ও অভিভাবকরা বলেন, “বিদ্যালয়ের ভবনটি ধ্বসে পড়ার উপক্রম হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়তে হতে পারে।”

তারা অবিলম্বে নতুন ভবন নির্মাণ, ঝুঁকিপূর্ণ অংশ সংস্কার এবং শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জরাজীর্ণ ভবন ও শ্রেণিকক্ষ সংকটে দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি এলাকাবাসীর

নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৯:৫২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬