চট্টগ্রাম ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

নওদাবাস ইউনিয়নের ধওলাই এলাকায় ঘটনা; পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর

হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবুহাসান (আকাশ)
  • আপডেট সময় : ০৭:২৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

হাতীবান্ধা,লালমনিরহাট | ২ সেপ্টেম্বর ২০২৬: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিথি রানী (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নওদাবাস ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধওলাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিথি রানী ধওলাই এলাকার বাবুল চন্দ্র রায়ের মেয়ে। তিনি কেতকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে তিথি রানীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পরিবারের কান্নাকাটির শব্দ শুনে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। স্থানীয়রা মরদেহটি নিচে নামিয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়ার উদ্যোগ নিলে পরিবারের সদস্য ও স্থানীয়রা এতে আপত্তি জানান। পরে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিথি রানী নামে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের আলোচনা থাকলেও পুলিশ বা পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নওদাবাস ইউনিয়নের ধওলাই এলাকায় ঘটনা; পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর

হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:২৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬