চট্টগ্রাম ০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

পরিবারের অগোচরে নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে তলিয়ে যায় দুই শিশু, পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন

রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

জিয়াউর রহমান
  • আপডেট সময় : ০৭:৪৯:০০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) | ২ সেপ্টেম্বর ২০২৬: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তীর্ণই নদীর পানিতে ডুবে কাউসার আলী (৫) ও রেহেশান (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার ধর্মগড় ইউনিয়নের জগদল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কাউসার আলী জগদল গ্রামের আবুল কালামের ছেলে এবং রেহেশান একই গ্রামের জাহিদ হাসানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে শিশু দুটি খেলতে খেলতে বাড়ির পাশের তীর্ণই নদীর পাড়ে চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা নদীর পানিতে পড়ে তলিয়ে যায়। পরে দীর্ঘ সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় লোকজন তীর্ণই নদীর পানিতে শিশু দুটির মরদেহ ভাসতে দেখেন। পরে তারা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জগদল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) কাছে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতির জন্য আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পরিবারের অগোচরে নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে তলিয়ে যায় দুই শিশু, পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন

রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৭:৪৯:০০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬