চট্টগ্রাম ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

নিউ মার্কেট এলাকায় গোপন অভিযানে দীর্ঘদিনের পলাতক আসামী আটক

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী আব্দুস শুক্কুর গ্রেফতার, ১৩ মামলার আসামী কোতোয়ালী থানার অভিযানে আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ২০২ বার পড়া হয়েছে

চট্টগ্রামে কোতোয়ালী থানার অভিযানে ১৩ মামলার আসামী সন্ত্রাসী গ্রেফতার।

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম | ০২ মে ২০২৬ :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১৩ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী মোঃ আব্দুস শুক্কুর (৩৭) কে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ আবু সাঈদ রানা সঙ্গীয় ফোর্সসহ শনিবার (২ মে) গোপন সংবাদের ভিত্তিতে নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বহু মামলার পলাতক আসামী মোঃ আব্দুস শুক্কুর-কে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী আব্দুস শুক্কুরের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদক এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ মোট ১৩টি মামলা রয়েছে।

এর মধ্যে হালিশহর, ইপিজেড, কোতোয়ালী, চকবাজার ও বন্দর থানায় দায়েরকৃত একাধিক মামলায় পেনাল কোডের ৩৯৯/৪০২, ৩৯৪, ৩৯৩ ধারা এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানা পুলিশ জানায়, আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নিউ মার্কেট এলাকায় গোপন অভিযানে দীর্ঘদিনের পলাতক আসামী আটক

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী আব্দুস শুক্কুর গ্রেফতার, ১৩ মামলার আসামী কোতোয়ালী থানার অভিযানে আটক

আপডেট সময় : ০৯:২০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬