চট্টগ্রাম ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

গ্যাস সিলিন্ডারে লুকানো ছিল ইয়াবা, পুলিশের ধাওয়ায় আটক অ্যাম্বুলেন্স

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: চট্টগ্রামে ১ লাখ ৫ হাজার পিস উদ্ধার, ২ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সারাদেশ ৭১
  • আপডেট সময় : ০২:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ২২০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম | ০৬ মে ২০২৬ :
চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ব্যবহার করে ইয়াবা পাচারের একটি চাঞ্চল্যকর ঘটনা উদঘাটন করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি অ্যাম্বুলেন্স এবং দুটি মোবাইল ফোন উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, কোতোয়ালী থানার এসআই কাজী মনিরুল করিম চৌধুরী (ইনচার্জ, পাথরঘাটা পুলিশ ফাঁড়ি) সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ চেকপোস্ট ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন—কক্সবাজার থেকে একটি অ্যাম্বুলেন্সযোগে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকার উদ্দেশ্যে পাচার করা হচ্ছে।

পরবর্তীতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে নতুন ব্রিজঘাট এলাকা থেকে মেরিনার্স রোডের পুরাতন ফিশারিঘাটে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সাদা রঙের অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ-৭১-১২৬৫) থামার সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে।

পরে পুলিশ ধাওয়া করে পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পাশের ব্রিকফিল্ড রোড এলাকা থেকে গাড়িটি আটক করে। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—শহিদুল ইসলাম খান সাগর (২৭) ও মোঃ আফসার (৩৩)। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকানো অবস্থায় ১,০৫,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গ্যাস সিলিন্ডারে লুকানো ছিল ইয়াবা, পুলিশের ধাওয়ায় আটক অ্যাম্বুলেন্স

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: চট্টগ্রামে ১ লাখ ৫ হাজার পিস উদ্ধার, ২ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০২:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬