চট্টগ্রাম ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

বিদেশি পিস্তল, গুলি ও সিএনজিসহ আটক ৬; শিশুও গুলিবিদ্ধ

চট্টগ্রামে রাজু হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: বিদেশি পিস্তলসহ ৬ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম
  • আপডেট সময় : ১০:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৪২৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বায়েজিদ বোস্তামী থানা | ১২ মে ২০২৬ :
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশ চাঞ্চল্যকর রাজু হত্যা ও শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে। এ ঘটনায় ব্যবহৃত বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও একটি সিএনজি অটোরিকশাসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ শহীদ মিনার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মোঃ হাসান প্রকাশ রাজু (২৪) নিহত হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় রেশমি আক্তার (১২), যিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর নিহতের মা সকিনা বেগম বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম-এর নেতৃত্বে একাধিক টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে কক্সবাজারের সুগন্ধা সি-বিচ এলাকা থেকে প্রধান অভিযুক্ত সৈয়দুল করিম (২৭)-কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রাজুকে গুলি করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং ঘটনার সময় ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়। এছাড়া ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

পরে পৃথক অভিযানে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মোঃ আব্দুল মান্নান (৩৭), মোঃ ইউনুচ মিয়া (২৪), মোঃ আয়াতুল্লাহ আলী আদনান (২১), মোঃ আবু বক্কর ছিদ্দিক প্রকাশ খোকন (৪৮) এবং আজগর আলী (৩৯)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত কয়েকজনের বিরুদ্ধে আগেও চাঁদাবাজি, ডাকাতি, চুরি ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

সিএমপি জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিদেশি পিস্তল, গুলি ও সিএনজিসহ আটক ৬; শিশুও গুলিবিদ্ধ

চট্টগ্রামে রাজু হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: বিদেশি পিস্তলসহ ৬ আসামি গ্রেফতার

আপডেট সময় : ১০:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬