চট্টগ্রাম ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

জালিয়াপালংয়ের পাইন্যাশিয়ায় পরিবেশ বিধি লঙ্ঘনের অভিযোগ, উচ্ছেদ অভিযানের ঘোষণা বনবিভাগের

উখিয়ায় অবৈধ করাতকলে সামাজিক বনায়নের গাছ নিধনের অভিযোগ, বনবিভাগের উচ্ছেদ অভিযানের ঘোষণা

উখিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

উখিয়া | ১০ মে ২০২৬ :
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামে লাইসেন্সবিহীন করাতকল স্থাপন করে সামাজিক বনায়নের গাছ ও ঝাউগাছ নিধনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বনবিভাগের কিছু অসাধু কর্মচারীর সহযোগিতায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, পাইন্যাশিয়া গ্রামের আবাসিক এলাকায় অবৈধভাবে স্থাপিত করাতকলে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গাছ কেটে কাঠ চিরাই করা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা শব্দদূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছেন।

স্থানীয়দের দাবি, করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুযায়ী সংরক্ষিত, রক্ষিত বা সরকারি বনভূমির ১০ কিলোমিটারের মধ্যে এবং আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্থানে করাতকল স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরও নিয়ম অমান্য করে এ করাতকল পরিচালিত হচ্ছে।

অভিযোগে বলা হয়, সামাজিক বনায়নের গাছ ও দৃষ্টিনন্দন ঝাউগাছ কেটে ধ্বংস করা হচ্ছে। এছাড়া রোহিঙ্গা শ্রমিক দিয়ে কাঠ চিরাইয়ের কাজ পরিচালনা করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, করাতকলের বিকট শব্দে শিশু-কিশোরদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। পাশাপাশি সন্ধ্যার পর এলাকায় জুয়া, মাদক ও ইয়াবা সেবনকারীদের আনাগোনা বেড়ে যাচ্ছে, যা স্থানীয় পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে।

এ বিষয়ে ইনানী-জালিয়াপালং রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন বলেন, “বিষয়টি আমাদের জানা আছে। এর আগে বন আইনে একটি মামলা করা হয়েছিল। তবে অভিযুক্ত পক্ষও পাল্টা মামলা করেছে। আগামী সপ্তাহে ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ করাতকল জব্দ করা হবে।”

স্থানীয় সচেতন মহল অবিলম্বে অবৈধ করাতকল বন্ধ এবং সামাজিক বনায়নের গাছ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জালিয়াপালংয়ের পাইন্যাশিয়ায় পরিবেশ বিধি লঙ্ঘনের অভিযোগ, উচ্ছেদ অভিযানের ঘোষণা বনবিভাগের

উখিয়ায় অবৈধ করাতকলে সামাজিক বনায়নের গাছ নিধনের অভিযোগ, বনবিভাগের উচ্ছেদ অভিযানের ঘোষণা

আপডেট সময় : ০৭:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬