চট্টগ্রাম ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

লোকালয়ে ঢুকে পড়া বন্য হাতির তাণ্ডবে কক্সবাজারের রামুতে প্রাণ গেল মা ও শিশুকন্যার

রামুর খুনিয়াপালংয়ে বন্য হাতির আক্রমণ: পিষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু, অল্পের জন্য রক্ষা বাবা-ছেলে

জাওয়ান উদ্দিন,নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
  • আপডেট সময় : ০৬:৩৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

খুনিয়াপালংয়ে বন্য হাতির আক্রমণে ভাঙচুর হওয়া বসতঘর

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার | ৩০ এপ্রিল ২০২৬ :
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক মা ও তার শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার পশ্চিম খুনিয়াপালং এলাকার সৈয়দ কলোনীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আছমা বিবি (২৫) ও তার তিন বছর বয়সী মেয়ে ছেমন আরা। তারা মো. একরাম মিয়ার স্ত্রী ও সন্তান।

স্থানীয়রা জানান, ভোরের দিকে তিনটি বন্য হাতির একটি পাল হঠাৎ করে লোকালয়ে ঢুকে পড়ে। হাতিরা কয়েকটি বসতঘরের সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং আশপাশের গাছপালা উপড়ে দেয়। এতে মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী বেলাল উদ্দিন বলেন, শব্দ শুনে ঘর থেকে বের হন একরাম মিয়া, তার স্ত্রী ও দুই সন্তান। এ সময় হাতিরা তাদের দিকে তেড়ে এলে একরাম মিয়া ছয় বছর বয়সী ছেলে রেহান উদ্দিনকে নিয়ে দ্রুত পালিয়ে বাঁচতে সক্ষম হন। কিন্তু আছমা বিবি ও তার ছোট মেয়ে হাতির আক্রমণের মুখে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদিন বাবুল জানান, হাতির পালটি ছিল অত্যন্ত আক্রমণাত্মক। সামনে পড়ায় মা-মেয়ের পালানোর কোনো সুযোগ ছিল না। পরে হাতিরা আশপাশের গাছের আম ও কাঁঠাল খেয়ে পাশের পাহাড়ে চলে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পরিবারটি রোহিঙ্গা নাগরিক এবং বনবিভাগের জমিতে বসবাস করছিলেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, বনাঞ্চল উজাড় ও বসতি সম্প্রসারণের কারণে বন্য প্রাণী ও মানুষের সংঘাত দিন দিন বাড়ছে। সাম্প্রতিক সময়ে খুনিয়াপালং ও দক্ষিণ মিঠাছড়ি এলাকায় হাতির উপদ্রব বেড়েছে, যা জনজীবনে আতঙ্ক সৃষ্টি করছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা মো. তোসাদ্দেক হোসেন জানান, ঘটনাটির পর হাতির পালটিকে বনাঞ্চলে ফেরত পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রামু থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বানী চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লোকালয়ে ঢুকে পড়া বন্য হাতির তাণ্ডবে কক্সবাজারের রামুতে প্রাণ গেল মা ও শিশুকন্যার

রামুর খুনিয়াপালংয়ে বন্য হাতির আক্রমণ: পিষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু, অল্পের জন্য রক্ষা বাবা-ছেলে

আপডেট সময় : ০৬:৩৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬