চট্টগ্রাম ১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

মানবপাচার প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা জোরদারে জোর

কক্সবাজারে মানবপাচার রোধে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

কক্সবাজারে আয়োজিত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন কর্মশালার একাংশ

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার, ২০ এপ্রিল ২০২৬:
সমুদ্রপথে মানবপাচার রোধে গণমাধ্যমের ভূমিকা জোরদার করতে কক্সবাজারে সাংবাদিকদের নিয়ে একটি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে আন্দামান সাগর হয়ে মানবপাচারের ঘটনা বেড়ে যাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় কক্সবাজার হর্টিকালচার মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে এবং ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, কক্সবাজার উপকূল ধীরে ধীরে মানবপাচারের একটি ঝুঁকিপূর্ণ রুটে পরিণত হচ্ছে। পূর্বপ্রস্তুতি গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধি করা গেলে এই অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ ক্ষেত্রে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সৈকতের সম্পাদক মাহবুবুর রহমান বলেন, মানবপাচার একটি সংঘবদ্ধ অপরাধ, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এই অপরাধ চক্র ভাঙতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি বলেন, মানবপাচারের মতো স্পর্শকাতর বিষয়ে সংবাদ পরিবেশনে সংবেদনশীলতা বজায় রাখতে হবে এবং তথ্য যাচাই করে গভীর অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে হবে।

দৈনিক প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আবদুল কুদ্দুস রানা তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “মানবপাচার নিয়ে কাজ করতে হলে তথ্যের সত্যতা নিশ্চিত করা এবং ঘটনার গভীরে যাওয়া জরুরি।”

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান। তিনি বলেন, আন্দামান সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে যাওয়ার পথে অনেকেই দালাল চক্রের প্রতারণার শিকার হচ্ছেন এবং জীবন ঝুঁকিতে ফেলছেন। এ বিষয়ে গণমাধ্যমে আরও জোরালোভাবে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান তিনি।

কর্মশালায় মোট ৫৩ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। তারা মানবপাচার প্রতিরোধে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এছাড়া পাচারের শিকার কয়েকজন ব্যক্তি তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ ও সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মানবপাচার প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা জোরদারে জোর

কক্সবাজারে মানবপাচার রোধে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬