চট্টগ্রাম ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

নকশা উপেক্ষা, ঢালাই কম, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ; তদন্তের আশ্বাস প্রশাসনের

বরিশালে ব্রিজ নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ: রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগে ক্ষোভ

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৪৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

আগৈলঝাড়ায় নির্মাণাধীন ব্রিজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগে স্থানীয়দের ক্ষোভ

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আগৈলঝাড়া, বরিশাল, ১৫ এপ্রিল ২০২৬: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি আয়রন ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থায়নে নির্মিত ব্রিজে নকশা ও নির্মাণমান উপেক্ষা করে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রত্নপুর ইউনিয়নের দুশমী–করিমবাজার খালের ওপর বারপাইকা গ্রামের রুহুল হোসেনের বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের অর্থায়নে প্রায় ৪৫ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ৫ ফুট প্রস্থের একটি আয়রন ব্রিজ নির্মাণ করা হয়। তবে নির্মাণকাজের শুরু থেকেই নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ ওঠে।

অভিযোগ রয়েছে, যেখানে অন্তত ৫ ইঞ্চি পুরু ঢালাই থাকার কথা, সেখানে তা কমিয়ে প্রায় সাড়ে ৩ ইঞ্চি করা হয়েছে। এছাড়া নকশা অনুযায়ী নির্ধারিত দূরত্ব বজায় না রেখে প্রায় এক ফুট পরপর রড বসানো হয়েছে, যা কাঠামোর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।

স্থানীয়দের আরও দাবি, পর্যাপ্ত রডের অভাবে ঢালাইয়ের সময় বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়, যা একটি স্থায়ী অবকাঠামোর ক্ষেত্রে গুরুতর অনিয়ম। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী প্রতিবাদ জানান। পরে কিছু রড এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

এছাড়া নির্মাণকাজ চলাকালে সিমেন্টের ঘাটতি দেখা দিলে স্থানীয়দের কাছ থেকে প্রায় পাঁচ ব্যাগ সিমেন্ট সংগ্রহ করে কাজ শেষ করা হয় বলে জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ব্রিজটির প্রকৃত দৈর্ঘ্য ৫৫ ফুট হওয়ার কথা থাকলেও তা কমিয়ে ৪৫ ফুটে নির্মাণ করা হয়েছে। পাশাপাশি বরাদ্দকৃত অর্থের বাইরে সুবিধাভোগীদের কাছ থেকে অতিরিক্ত প্রায় ৮৫ হাজার টাকা আদায়ের অভিযোগও উঠেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য সোহেল মোল্লা। তিনি বলেন, ব্রিজের মূল কাঠামোর বাইরে স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশ ব্যবহার করেছেন এবং এতে তার সরাসরি সম্পৃক্ততা নেই।

রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার জানান, ব্রিজ নির্মাণে প্রথমে দেড় লাখ টাকা এবং পরে আরও এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তিনি বলেন, কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, যা তদন্ত করে দেখা হবে।

উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, এলজিইডি বিভাগকে না জানিয়ে ঢালাই সম্পন্ন করা নিয়মবহির্ভূত এবং এটি প্রকল্প বাস্তবায়ন নীতিমালার লঙ্ঘন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ব্রিজটি মানসম্মতভাবে পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নকশা উপেক্ষা, ঢালাই কম, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ; তদন্তের আশ্বাস প্রশাসনের

বরিশালে ব্রিজ নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ: রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগে ক্ষোভ

আপডেট সময় : ১১:৪৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬