চট্টগ্রাম ০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্ট্রোকের পর ধীরে ধীরে উন্নতি হলেও এখনো হাঁটতে পারছেন না জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা

জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা শাহনেওয়াজ কাকলী দীর্ঘদিন ধরে হাসপাতালে

বিনোদন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৯:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক শাহনেওয়াজ কাকলী গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর Centre for the Rehabilitation of the Paralysed (CRP)-এ চিকিৎসাধীন রয়েছেন। গত বছরের অক্টোবরে স্ট্রোক করার পর থেকেই তার শারীরিক অবস্থা ভালো নেই।

পরিচালকের স্বামী ও অভিনেতা প্রাণ রায় জানান, বর্তমানে নিয়মিত থেরাপির মাধ্যমে তার চিকিৎসা চলছে। ধীরে ধীরে কিছুটা উন্নতি হলেও এখনো স্বাভাবিকভাবে হাঁটা-চলা করতে পারছেন না তিনি।

প্রাণ রায় বলেন, প্রথমদিকে বসে থাকতেও পারতেন না শাহনেওয়াজ কাকলী। তবে এখন চেয়ারে বসিয়ে দিলে কিছু সময় বসে থাকতে পারেন। হাঁটার সময় কোমরে বেল্ট বেঁধে সহায়তা করতে হয়। চিকিৎসকদের মতে, সুস্থ হতে আরও সময় লাগবে।

তিনি আরও জানান, শুরুতে কথা বলতেও বেশ কষ্ট হতো পরিচালকের। বর্তমানে প্রায় ৮০ শতাংশ স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। তবে তার বাম হাত ও বাম পা এখনো নিজ থেকে নড়াচড়া করতে পারে না।

স্ট্রোকের পর প্রথমে দুই মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শাহনেওয়াজ কাকলী। এরপর এক মাস বাসায় থাকার পর পুনরায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে হাসপাতালের কেবিনেই চিকিৎসা চলছে।

স্ত্রীর চিকিৎসার ব্যয় মেটাতে নিজের গাড়িও বিক্রি করেছেন প্রাণ রায়। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন বন্ধু, সহকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের অনেক মানুষ। পাশাপাশি শিল্পী সংগঠন ও চারুকলার সহপাঠীরাও সহযোগিতা করছেন বলে জানান তিনি।

প্রাণ রায় বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত একজন নির্মাতা হিসেবে শাহনেওয়াজ কাকলী দেশের সম্পদ। তাই তার চিকিৎসার বিষয়ে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, ‘উত্তরের সুর’ চলচ্চিত্রের কাহিনির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শাহনেওয়াজ কাকলী। তার পরিচালিত ‘নদীজন’ চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অভিনেত্রী তমা মির্জা। এই দুটি সিনেমা দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।

এদিকে, ‘ফ্রম বাংলাদেশ’ নামে তার নির্মিত নতুন চলচ্চিত্রের প্রায় ১০ শতাংশ কাজ অর্থ সংকটের কারণে এখনো শেষ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তার স্বামী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্ট্রোকের পর ধীরে ধীরে উন্নতি হলেও এখনো হাঁটতে পারছেন না জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা

জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা শাহনেওয়াজ কাকলী দীর্ঘদিন ধরে হাসপাতালে

আপডেট সময় : ০৯:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬