চট্টগ্রাম ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঢাকা থেকে পাঠানো খেজুরের কার্টনে গরমিল, প্রশাসনের ব্যাখ্যা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন

সৌদি বাদশাহর উপহার খেজুরে গরমিল: ঢাকায় ৫২০, কুমিল্লায় পৌঁছাল ৫০০ কার্টন—উধাও ২০ কার্টন নিয়ে বিতর্ক

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৯:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ 

সৌদি আরবের বাদশাহর মানবিক সহায়তা হিসেবে পাঠানো খেজুর বিতরণে গরমিলের অভিযোগ উঠেছে কুমিল্লায়। ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে পাঠানো ৫২০ কার্টন খেজুর কুমিল্লায় পৌঁছাতে পৌঁছাতে ৫০০ কার্টনে নেমে এসেছে বলে অভিযোগ উঠেছে। বাকি ২০ কার্টন খেজুর কোথায় গেল—তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
জানা যায়, সৌদি আরবের বাদশাহর মানবিক সহায়তা সংস্থা কিং সালমান হিউমেনিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে বাংলাদেশে পবিত্র রমজান উপলক্ষে খেজুর পাঠানো হয়। এর মধ্যে কুমিল্লা জেলার জন্য বরাদ্দ দেওয়া হয় ৫২০ কার্টন খেজুর।
গত ৮ মার্চ সোমবার কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাবেদ আলী জেলার ১৭টি উপজেলার জনসংখ্যার অনুপাতে মোট ৫০০ কার্টন খেজুর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বরাবর পাঠান।
জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার চিঠিতে ৫০০ কার্টন খেজুর বিতরণের তথ্য পাওয়া গেলেও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী কুমিল্লা জেলার জন্য ৫২০ কার্টন খেজুর পাঠানো হয়েছিল।
এই গরমিলের বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হয়েছে সমালোচনা। তানিম আহমেদ নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, সৌদি আরবের বাদশাহর দেওয়া খেজুর যদি ঢাকা থেকে কুমিল্লা আসার পথে ২০ কার্টন উধাও হয়ে যায়, তবে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাবেদ আলী বলেন, “আপনি কী বলতে চান? আমি পাঁচশ কার্টন পেয়েছি। ওয়েবসাইটে নম্বর আছে, আপনি ফোন দিয়ে ডিজিকে জিজ্ঞেস করেন কুমিল্লায় কত কার্টন খেজুর দেওয়া হয়েছে। আমাদের কাছে ঢাকায় থেকে পাঁচশ কার্টনই দেওয়া হয়েছে। চিঠি পরিবর্তন করা হয়েছে, কিন্তু এখনো ওয়েবসাইটে পরিবর্তন করা হয়নি।”
এদিকে এ বিষয়ে জানতে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা না আসায় জনমনে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঢাকা থেকে পাঠানো খেজুরের কার্টনে গরমিল, প্রশাসনের ব্যাখ্যা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন

সৌদি বাদশাহর উপহার খেজুরে গরমিল: ঢাকায় ৫২০, কুমিল্লায় পৌঁছাল ৫০০ কার্টন—উধাও ২০ কার্টন নিয়ে বিতর্ক

আপডেট সময় : ০৯:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬