চট্টগ্রাম ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

উত্তর আধারমানিক শান্তি সমিতির আয়োজনে লীলা কীর্তন, ধর্মসভা ও ভোগারাধনায় ভক্তিময় পরিবেশ

রাউজানে শ্রীশ্রী রাধামদনমোহন জীউ’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব, হাজারো ভক্তের সমাগম

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ০৮:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন বৈদ্য শুভ | রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর আধারমানিক এলাকায় শ্রীশ্রী রাধামদনমোহন জীউ’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

উত্তর আধারমানিক শান্তি সমিতির উদ্যোগে আয়োজিত এই তিনদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান গত ৭, ৮ ও ৯ মার্চ নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে অষ্টপ্রহরব্যাপী লীলা কীর্তন, মহতী ধর্মসভা, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন এবং চৌষট্টি মোহান্তের ভোগারাধনার আয়োজন করা হয়। উৎসবের সূচনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও নাম কীর্তনের মাধ্যমে পল্লী পরিক্রমা অনুষ্ঠিত হয়।

পরে ফরিদপুর জেলার শিবরামপুর থেকে আগত শ্রী গোরাচাঁদ মোহান্ত শ্রীশ্রী গৌর-গোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করেন। ধর্মীয় আলোচনা সভায় “ভক্ত বিরহ” বিষয়কে কেন্দ্র করে প্রয়াত সুধীর রঞ্জন চৌধুরী, তাঁর সহধর্মিণী প্রয়াতা ঝরণা রাণী চৌধুরী এবং প্রয়াত বসন্ত কুমার দে’র স্মৃতিচারণ করা হয়।

এসময় বিদগ্ধ আলোচকরা ভক্তি, ধর্মীয় মূল্যবোধ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে গঙ্গা আহ্বান ও শুভ অধিবাস কীর্তনের পৌরহিত্য করেন শ্রীশ্রী কৃষ্ণগোপাল জীউ’র মন্দিরের অধ্যক্ষ শ্রীল কৃষ্ণদাস বাবাজী। তাঁকে সহযোগিতা করেন শ্রীল দামোদর দাস। শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন অধ্যাপক রাজীব বিশ্বাস।

মহোৎসব উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তনের শুভারম্ভ, ঠাকুরের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং দিবারাত্রি অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয়।
শেষ দিনে সপার্ষদ মহাপ্রভুর ভোগারাধনা, চৌষট্টি মোহান্তের ভোগ, মোহান্ত বিদায় এবং দধিভাণ্ড ভঞ্জনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা সমাপ্ত হয়।
উত্তর আধারমানিক শান্তি সমিতির সভাপতি রনজিত বিশ্বাস (অজিত) ও সাধারণ সম্পাদক উত্তম কুমার চৌধুরী জানান, স্থানীয় সবার সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মহোৎসব সম্পন্ন হয়েছে।
এদিকে উৎসব উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব বিশ্বাস (বাবু) ও সাধারণ সম্পাদক সুভাষ রাউতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তিনদিনব্যাপী এই মহোৎসবে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় এক আনন্দঘন ও ভক্তিময় পরিবেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উত্তর আধারমানিক শান্তি সমিতির আয়োজনে লীলা কীর্তন, ধর্মসভা ও ভোগারাধনায় ভক্তিময় পরিবেশ

রাউজানে শ্রীশ্রী রাধামদনমোহন জীউ’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব, হাজারো ভক্তের সমাগম

আপডেট সময় : ০৮:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬