চট্টগ্রাম ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

গরিব জনগণের ট্যাক্সের টাকায় বিলাসবহুল ইফতার আয়োজন রমজানের চেতনার পরিপন্থী বলে মন্তব্য

রাষ্ট্রীয় অর্থে ইফতার পার্টি হারাম: আল্লামা ইমাম হায়াতের কঠোর সমালোচনা

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ২৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রীয় অর্থে ইফতার পার্টি আয়োজনকে হারাম আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন বস্তুর ঊর্ধ্বে মানবসত্তার প্রবক্তা, বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গরিব জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রীয়ভাবে বিলাসবহুল ইফতার পার্টির আয়োজন ইসলামের মানবিক আদর্শের পরিপন্থী। এ ধরনের আয়োজন অপচয় এবং গুনাহের কাজ। তিনি বলেন, রমজানের মূল শিক্ষা হলো সংযম, মানবিকতা এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে রাজনৈতিক প্রদর্শনীমূলক ইফতার পার্টি আয়োজন সেই শিক্ষার সম্পূর্ণ বিপরীত।
আল্লামা ইমাম হায়াত আরও বলেন, আলেম-ওলামার নামে কিছু গোষ্ঠী ওয়াহাবি, সালাফি ও মওদুদিবাদী মতাদর্শের মাধ্যমে উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের অপচারণ করছে, যা দ্বীন ও রাষ্ট্র উভয়ের জন্যই ক্ষতিকর। রাষ্ট্রীয় তহবিল ব্যয় করে এসব ইফতার পার্টির মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তার রমজানের চেতনার সাথে সাংঘর্ষিক।
তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষের ঘরেই ইফতার থাকে। কেবল এতিম, অসহায় ও বঞ্চিত মানুষ ছাড়া অন্যদের জন্য রাষ্ট্রীয় তহবিল অপচয় করা উচিত নয়। ধনী ব্যক্তি বা রাজনৈতিক দলের ইফতার আয়োজন করতে হলে তা ব্যক্তিগত বা দলীয় তহবিল থেকে করা উচিত, রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে নয়।
এ বিষয়ে সংশ্লিষ্টদের রমজানের পবিত্রতা ও ইসলামের মানবিক আদর্শের প্রতি সম্মান রেখে রাষ্ট্রীয় অর্থে ইফতার পার্টির মতো আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গরিব জনগণের ট্যাক্সের টাকায় বিলাসবহুল ইফতার আয়োজন রমজানের চেতনার পরিপন্থী বলে মন্তব্য

রাষ্ট্রীয় অর্থে ইফতার পার্টি হারাম: আল্লামা ইমাম হায়াতের কঠোর সমালোচনা

আপডেট সময় : ১১:০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬