চট্টগ্রাম ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের শাহী ময়দান থেকে বের হওয়া জশনে জুলুসটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিলাদ, কিয়াম, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।

পটিয়ায় এমপি এনামুল হক এনামের উপস্থিতিতে জশনে জুলুস, হাজারো মানুষের ঢল

ফারুকুর রহমান বিনজু
  • আপডেট সময় : ০৬:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া (চট্টগ্রাম) | ২৭ আগস্ট ২০২৬: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় ঐতিহ্যবাহী জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৬ আগস্ট) সকালে পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের শাহী ময়দান থেকে সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনামের উপস্থিতিতে জশনে জুলুস বের হয়। এতে দূর-দূরান্ত থেকে আসা বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল থেকেই প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের আনন্দ ও ভালোবাসার বার্তা নিয়ে বিভিন্ন এলাকা থেকে মুসল্লি ও ভক্তরা আমির ভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে আমির ভান্ডার দরবার শরীফের আওলাদ আমিরী ও শাহজাদাদের উপস্থিতিতে জশনে জুলুসের বিশাল বহর শাহী ময়দান থেকে যাত্রা শুরু করে।

জশনে জুলুসটি পটিয়া ক্লাব রোড, আদালত রোড, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পোস্ট অফিস মোড়, মুন্সেফ বাজার, পটিয়া হাসপাতাল, পল্লী বিদ্যুৎ, ইন্দ্রপুল বাইপাস, পটিয়া থানার মোড়, ডাকবাংলা ও বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শাহচাঁন্দ আউলিয়ার মাজার জিয়ারত শেষে জুলুসটি পুনরায় থানার মোড় হয়ে আমির ভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে ফিরে আসে।

এ সময় অংশগ্রহণকারীরা ধর্মীয় নানা স্লোগান ও দরুদ-সালাম পাঠের মাধ্যমে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

জশনে জুলুস শেষে আমির ভান্ডার দরবার শরীফের আওলাদ আমিরী ও শাহজাদাদের উপস্থিতিতে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরে আখেরি মোনাজাত এবং তবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আয়োজকরা জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও প্রায় এক মাস আগে জশনে জুলুস আয়োজনের প্রস্তুতি কমিটি গঠন করা হয়। প্রস্তুতি কমিটির সদস্যরা নিয়মিত বৈঠকের মাধ্যমে জুলুসের সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন।

এবারের জশনে জুলুসও সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আওলাদ আমিরী ও শাহজাদারা প্রস্তুতি কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম বর্তমানে পটিয়ার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১২ আসন থেকে নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের শাহী ময়দান থেকে বের হওয়া জশনে জুলুসটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিলাদ, কিয়াম, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।

পটিয়ায় এমপি এনামুল হক এনামের উপস্থিতিতে জশনে জুলুস, হাজারো মানুষের ঢল

আপডেট সময় : ০৬:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬