চট্টগ্রাম ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মোবাইলে ডেকে নিয়ে হামলা, গুরুতর আহত ট্রাকচালক হাসপাতালে

বাগমারায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক বাবাকে হাতুড়ি-ইট দিয়ে হামলা, ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই অভিযোগ

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ০৬:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলায় স্কুলপড়ুয়া মেয়েকে দীর্ঘদিন ধরে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক এক পিতাকে হাতুড়ি ও ইট দিয়ে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার কাছ থেকে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গণিপুর ইউনিয়নের হাসনীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ট্রাকচালক রয়েল বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, একই গ্রামের মনিরের ছেলে জিদ (১৮) দীর্ঘদিন ধরে রয়েলের স্কুলপড়ুয়া মেয়েকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জিদের পরিবারের কাছে জানানো হলে উল্টো হুমকি ও অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি বেগতিক দেখে একপর্যায়ে জিদ গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সে পুনরায় গ্রামে ফিরে আসে।

অভিযোগ রয়েছে, জিদের সহযোগী মৃত আফসারের ছেলে টিকলু (২৮) রয়েল ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটাতে থাকে। প্রতিবাদ করলে তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। ট্রাকচালক হওয়ায় রয়েল প্রায়ই বাড়ির বাইরে থাকতেন।

সেই সুযোগে অভিযুক্তরা বাড়িতে গিয়ে দরজা-জানালায় ধাক্কাধাক্কি ও মোবাইল ফোনে বিরক্ত করত। উত্যক্তের একাধিক স্ক্রিনশট সংরক্ষণে রয়েছে বলে দাবি পরিবারের।
ঘটনার দিন মোবাইল ফোনে কথা আছে বলে ডেকে নিয়ে রয়েলের ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, জিদ ও তার সহযোগীরা হাতুড়ি ও ইট দিয়ে রয়েলের মাথা ও কাঁধে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে।

এ সময় মহাজনের ট্রাকের টায়ার কেনার জন্য রাখা ১ লাখ ২০ হাজার টাকা এবং ভাড়ার আরও ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
প্রত্যক্ষদর্শী তহুরা, ফরিদা ও আলিয়া তাকে রক্ষা করার চেষ্টা করেন। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় রয়েলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত জিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি উত্যক্তের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, “আগে আমাদের মধ্যে সম্পর্ক ছিল, এখন নেই। আমার মাকে গালি দেওয়াকে কেন্দ্র করে মারামারি হয়েছে।”

এ বিষয়ে বাগমারা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম বলেন, “ঘটনার বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভুক্তভোগী রয়েল জানিয়েছেন, চিকিৎসা শেষে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মোবাইলে ডেকে নিয়ে হামলা, গুরুতর আহত ট্রাকচালক হাসপাতালে

বাগমারায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক বাবাকে হাতুড়ি-ইট দিয়ে হামলা, ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই অভিযোগ

আপডেট সময় : ০৬:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬