চট্টগ্রাম ০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

গণসংযোগ ও প্রতিশ্রুতিতে ভোটারদের আস্থা অর্জনে এগিয়ে ইসহাক সরকার

ঢাকা-০৭ আসনে জনপ্রিয়তার শীর্ষে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসহাক সরকার

হুমায়ুন কবির / স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-০৭ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণায় অনেকটাই এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসহাক সরকার। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জনসংযোগ ও নির্বাচনী প্রতিশ্রুতির মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে ব্যস্ত সময় পার করছেন তিনি।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই ফুটবল প্রতীক নিয়ে মোহাম্মদ ইসহাক সরকার নিয়মিত নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বংশাল, কোতোয়ালী, লালবাগসহ বিভিন্ন এলাকায় ইতোমধ্যে শক্ত জনসংযোগ গড়ে তুলেছেন তিনি। পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও বিশাল জনসম্পৃক্ততা তৈরি হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে মোহাম্মদ ইসহাক সরকার বলেন, “আমার এলাকায় দীর্ঘদিনের গ্যাস সংকট রয়েছে। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সাধারণ মানুষ ঠিকমতো চলাচল করতে পারে না। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব ইনশাল্লাহ।”
তিনি আরও বলেন, “আপনারা দেখেছেন, প্রতিদিন আমার নিয়োগপ্রাপ্ত শতাধিক কর্মী যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। এর ফলে অনেক এলাকাতেই পরিস্থিতি আগের চেয়ে সহনীয় হয়েছে। নির্বাচন যাই হোক না কেন, আমি সবসময় এলাকাবাসীর পাশে থাকবো ইনশাল্লাহ।”
এলাকাবাসীর মতামত থেকে জানা যায়, ইসহাক সরকার অতীত সরকারের সময়ে বিএনপির রাজনীতি করতে গিয়ে ৩৫০টিরও বেশি মামলার আসামি হয়ে দীর্ঘ ১০ বছরের অধিক সময় কারাভোগ করেছেন। স্থানীয়দের দাবি, দীর্ঘ রাজনৈতিক জীবনে তার দ্বারা কোনো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি। সততা ও ত্যাগী রাজনীতির কারণে আসন্ন নির্বাচনে ১২ তারিখ ফুটবল প্রতীকে ভোট দিয়ে তাকে জাতীয় সংসদে পাঠানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন ভোটাররা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গণসংযোগ ও প্রতিশ্রুতিতে ভোটারদের আস্থা অর্জনে এগিয়ে ইসহাক সরকার

ঢাকা-০৭ আসনে জনপ্রিয়তার শীর্ষে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসহাক সরকার

আপডেট সময় : ১০:৫৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬