চট্টগ্রাম ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

১১ দলীয় ঐক্য জোটের নোয়াখালী জনসভায় উন্নয়ন ও ইনসাফের রাজনীতির প্রতিশ্রুতি জামায়াত আমিরের

নোয়াখালী জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান: দুনিয়ার কোনো সভ্য দেশ নেই যেখানে নোয়াখালীর মানুষ নেই

মু. অলি উল্লাহ ইয়াছিন
  • আপডেট সময় : ০৬:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মু. অলি উল্লাহ ইয়াছিন |
স্টাফ রিপোর্টার, নোয়াখালীঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জননেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দুনিয়ার কোনো সভ্য দেশ নেই যেখানে নোয়াখালীর মানুষ নেই। নোয়াখালীর মানুষ কর্ম, শিক্ষা ও ব্যবসার মাধ্যমে বিশ্বজুড়ে বাংলাদেশের পরিচয় তুলে ধরেছে।

আজ সকাল ৯টায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে নোয়াখালী জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, নোয়াখালীর আলেম-ওলামাগণ দ্বীনি ইলমের খেদমত কেবল এ অঞ্চলে সীমাবদ্ধ রাখেননি; বরং জাফলং থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে গেলে জানা যায়—সেখানকার মানুষের পূর্বপুরুষদের দ্বীনি শিক্ষা দিয়েছেন নোয়াখালীর আলেম সমাজ।

তিনি বলেন, যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে, তাদের হাতেই দেশ নিরাপদ। মানুষ তা বুঝতে পেরেছে বলেই সারা বাংলায় ন্যায় ও ইনসাফের পক্ষে বাঁধভাঙা জোয়ার শুরু হয়েছে।

জুলাই আন্দোলনে অংশ নেওয়া যুবসমাজ ১৩ তারিখ থেকে একটি নতুন বাংলাদেশ দেখার জন্য মুখিয়ে আছে। তারা বুঝে গেছে—জুলাই চেতনার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে কারা সক্ষম।

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জামায়াত আমির বলেন, সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি দরদের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে।

পে কমিশনের মাধ্যমে এমন সুপারিশ দেওয়া হবে, যাতে একজন সরকারি কর্মচারীকে দ্বিতীয় কোনো রুজির সন্ধান করতে না হয় এবং দুর্নীতির পথে যেতে না হয়। এরপরও কেউ সততার পথ ছেড়ে দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর ছয়টি আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, এরা সমাজসেবক ও খোদাভীরু মানুষ। যাদের যে প্রতীক দেওয়া হয়েছে সেটিই ১১ দলের প্রতীক। কোনো মান-অভিমান থাকলে তা ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদ, দুর্নীতি, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে ভোট আদায় করতে হবে।

নোয়াখালীর উন্নয়নে ছয় দফা দাবি তুলে ধরে তিনি বলেন, নোয়াখালী বিভাগ ও সিটি কর্পোরেশন বাস্তবায়ন, হাতিয়া-কোম্পানীগঞ্জ-সুবর্ণচরে নদী ভাঙন রোধ, কোম্পানীগঞ্জ-ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ এবং সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হবে।

সুবর্ণচরের এক নির্যাতিতা মায়ের কথা স্মরণ করে তিনি বলেন, ধানের শীষে ভোট দেওয়ার কারণে যাকে নির্যাতন করা হয়েছিল, তার সম্মানে সুবর্ণচরকে পৌরসভা করা হবে ইনশাআল্লাহ।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ১২ তারিখ দুটি ভোট হবে—একটি সংস্কার ও আজাদীর পক্ষে ‘হ্যাঁ’ ভোট, অন্যটি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলির পক্ষে।
জনসভায় বিভিন্ন আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াত আমির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী ইসহাক খন্দকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১১ দলীয় ঐক্য জোটের নোয়াখালী জনসভায় উন্নয়ন ও ইনসাফের রাজনীতির প্রতিশ্রুতি জামায়াত আমিরের

নোয়াখালী জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান: দুনিয়ার কোনো সভ্য দেশ নেই যেখানে নোয়াখালীর মানুষ নেই

আপডেট সময় : ০৬:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬