চট্টগ্রাম ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

লিখিত পরীক্ষায় ফেল করেও মৌখিক পরীক্ষায় পাস দেখানোর অভিযোগে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

ইসলামিক ফাউন্ডেশন লালমনিরহাটে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, উপ-পরিচালকের ভূমিকা নিয়ে প্রশ্ন

সঞ্জয় কুমার
  • আপডেট সময় : ০৭:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সঞ্জয় কুমার |
আদিতমারী উপজেলা প্রতিনিধিঃ

ইসলামিক ফাউন্ডেশন লালমনিরহাট জেলার “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইসলামিক ফাউন্ডেশন লালমনিরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক ও শিক্ষক নিয়োগ নির্বাচন কমিটির সদস্য সচিব মো. রেজাউল করিম।

জানা গেছে, লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক পদের জন্য গত ২৪ জানুয়ারি (শনিবার) জেলা মডেল মসজিদ হলরুমে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন বিকেলে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং সন্ধ্যা সাতটার দিকে মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

ভুক্তভোগী পরীক্ষার্থীদের অভিযোগ, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল শিট বিশ্লেষণ করে দেখা যায়—আদিতমারী উপজেলার “সহজ কোরআন শিক্ষা” বিভাগের এক পরীক্ষার্থী (রোল নম্বর-৭) লিখিত পরীক্ষায় ফেল করলেও মৌখিক পরীক্ষায় তাকে পাশ দেখানো হয়েছে। এ বিষয়টি আড়াল করতে পরবর্তীতে নতুন করে আরেকটি লিখিত পরীক্ষার ফলাফল শিট প্রকাশ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এর আগেও এই প্রকল্পের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছিল। বিশেষ করে নিয়োগে স্থানীয় প্রভাব, রাজনৈতিক সুপারিশ ও স্বজনপ্রীতির অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে আলোচিত হয়ে আসছে।

৮ম পর্যায়ের নিয়োগ পরীক্ষাতেও একই ধরনের অনিয়মের অভিযোগ ওঠায় সাধারণ পরীক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন লালমনিরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক ও শিক্ষক নিয়োগ নির্বাচন কমিটির সদস্য সচিব মো. রেজাউল করিম বলেন, “আমাদের ভুল হয়েছে। মানুষ বলতেই ভুল।”
এ বিষয়ে শিক্ষক নিয়োগ নির্বাচন কমিটির সভাপতি ও লালমনিরহাট জেলা প্রশাসক এইচ. এম. রকিব হায়দারের বক্তব্য জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লিখিত পরীক্ষায় ফেল করেও মৌখিক পরীক্ষায় পাস দেখানোর অভিযোগে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

ইসলামিক ফাউন্ডেশন লালমনিরহাটে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, উপ-পরিচালকের ভূমিকা নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ০৭:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬