চট্টগ্রাম ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

সরকারি মূল্য ঘোষণা থাকলেও বাস্তবায়ন না হওয়ায় লোকসানে আলুচাষিরা

আলু বিক্রি করেও হিমাগারের ভাড়া উঠছে না, রাজশাহীর কৃষকরা চরম সংকটে

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ০৭:২২:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: গোলাম কিবরিয়া | রাজশাহী প্রতিনিধি:

আলুর ন্যায্য মূল্য না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন রাজশাহীর কৃষকরা। মৌসুমে আলুর দাম এতটাই কম ছিল যে অনেক চাষির উৎপাদন খরচও উঠেনি।

লোকসান এড়ানোর আশায় বহু কৃষক আলু হিমাগারে সংরক্ষণ করলেও এখন সেই আলু বিক্রি করেও হিমাগারের ভাড়া ও আনুষঙ্গিক খরচ মেটাতে পারছেন না। উল্টো ঘর থেকে টাকা এনে দিতে হচ্ছে কৃষকদের।

কৃষকদের অভিযোগ, সরকার হিমাগার পর্যায়ে আলুর কেজি ২২ টাকা মূল্য ঘোষণা করলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে হিমাগারে রাখা আলু বিক্রি করেও লোকসান গুনতে হচ্ছে। এর প্রভাব পড়েছে চলতি মৌসুমের চাষাবাদেও।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মৌসুমে জেলায় ৩৮ হাজার ৫৭১ হেক্টর জমিতে আলু চাষ হলেও এবার তা কমে দাঁড়িয়েছে ৩৪ হাজার ২৮০ হেক্টরে।

অর্থাৎ প্রায় ৪ হাজার ২৯১ হেক্টর জমিতে আলু চাষ কমেছে। জেলার সবচেয়ে বেশি ও উন্নতমানের আলু উৎপাদনকারী উপজেলা তানোরেও চাষের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে।গত বছর তানোরে ১৩ হাজার ৩৮৫ হেক্টর জমিতে আলু চাষ হলেও এবার হয়েছে ১২ হাজার ২৬৫ হেক্টরে।

তানোর উপজেলার চোরখৈর গ্রামের আলুচাষি মো. মইদুল ইসলাম জানান, তিনি হিমাগারে ১২১ বস্তা আলু সংরক্ষণ করেছিলেন। সেই আলু বিক্রি করেও হিমাগারের ভাড়া ও অন্যান্য খরচ মেটাতে পারেননি। শেষ পর্যন্ত তাকে ঘর থেকে ১৬ হাজার ৬০০ টাকা দিতে হয়েছে।

চাষিরা বলছেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন তারা।দ্রুত ন্যায্যমূল্য নিশ্চিত না হলে দেশের আলু উৎপাদন হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সরকারি মূল্য ঘোষণা থাকলেও বাস্তবায়ন না হওয়ায় লোকসানে আলুচাষিরা

আলু বিক্রি করেও হিমাগারের ভাড়া উঠছে না, রাজশাহীর কৃষকরা চরম সংকটে

আপডেট সময় : ০৭:২২:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬