চট্টগ্রাম ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চারশ’ বছরের পুরোনো ভবনের ছাদ ধসে ঢামেকে চিকিৎসাধীন বৃদ্ধা

সোনারগাঁয়ে প্রায় ৪শ’ বছরের পুরোনো ভবনের ছাদ ধসে বৃদ্ধা নারী গুরুতর আহত

মোঃ সজিব মিয়া
  • আপডেট সময় : ০৪:২৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সজিব মিয়া | নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিশেষ খানা গ্রামে প্রায় চারশ’ বছরের পুরোনো একটি ভবনের দোতলার ছাদ ধসে আক্তার বানু (৬০ ঊর্ধ্ব) নামে এক বৃদ্ধা নারী গুরুতর আহত হয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
আহত আক্তার বানুকে তাৎক্ষণিকভাবে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাস্থলে গিয়ে আহত নারীর ভাতিজা নয়ন জানান, মধ্যরাতে ভবন ধসে পড়ার খবর পেয়ে তারা দ্রুত সেখানে ছুটে যান। পরে গুরুতর আহত অবস্থায় আক্তার বানুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আহত নারীর নাতি আরাফাত জানান, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১২টার দিকে ভবনের লোহা বা রড খুলে নেওয়ার চেষ্টা করছে এমন চোরের উপস্থিতি টের পেয়ে পরিবারের সদস্যরা বাইরে বের হন।

চোরদের ধরতে না পেরে কিছুক্ষণ পর ঘরে ফিরে যান। এর কিছু সময় পর রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ দোতলার ছাদ ধসে পড়ে। এতে তার দাদি আক্তার বানু মারাত্মকভাবে আহত হন।
আরাফাতের দাবি, দীর্ঘদিন ধরে একটি চোরচক্র ওই ভবনসহ আশপাশের পুরোনো ভবনগুলো থেকে লোহা ও রড খুলে নিয়ে যাচ্ছে।

শনিবার দিবাগত রাতেও চোরেরা ভবনে প্রবেশ করে রড খুলতে চেষ্টা করে। তাদের তাড়িয়ে দেওয়ার মাত্র ১০ মিনিট পরই ভবনের ছাদ ধসে পড়ে।

ভবনে বসবাসকারী অন্যান্য পরিবারের সদস্যরাও অভিযোগ করেন, স্থানীয় কিছু বিপথগামী যুবক মাদক কেনার টাকার জন্য প্রায় তিনশ’ বছরের পুরোনো এসব ভবন থেকে নিয়মিত লোহা ও রড খুলে নিচ্ছে। ফলে ভবনগুলো দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

স্থানীয়দের ভাষ্যমতে, এক যুগেরও বেশি সময় আগে উপজেলা প্রশাসন এসব ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সতর্ক করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

সরেজমিনে দেখা গেছে, ওই ভবনে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত একাধিক পরিবার বসবাস করছে। পাশাপাশি সেখানে একটি সরকারি ইউনিয়ন ভূমি অফিসও অবস্থিত। জীবনের ঝুঁকি নিয়ে বসবাস ও চাকরি করলেও প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও কর্মচারীরা।
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার অথবা নিরাপদ বিকল্প ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চারশ’ বছরের পুরোনো ভবনের ছাদ ধসে ঢামেকে চিকিৎসাধীন বৃদ্ধা

সোনারগাঁয়ে প্রায় ৪শ’ বছরের পুরোনো ভবনের ছাদ ধসে বৃদ্ধা নারী গুরুতর আহত

আপডেট সময় : ০৪:২৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬