চট্টগ্রাম ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

ক্ষমতার প্রলোভন প্রত্যাখ্যান করে নীতির রাজনীতিতে অনড় অবস্থান ইসলামী আন্দোলন বাংলাদেশের

সংসদে না থেকেও অদম্য জনপ্রিয়তা: নীতি ও আদর্শে অটল ইসলামী আন্দোলন বাংলাদেশ

এস এম মামুন
  • আপডেট সময় : ০৪:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এস এম মামুন | যশোর প্রতিনিধি:

সংসদে প্রতিনিধিত্ব না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের রাজনীতিতে যে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে, তা অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের জন্যও ঈর্ষণীয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নীতি, আদর্শ ও ইসলামী মূল্যবোধকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে রেখে দলটি দীর্ঘদিন ধরে যে অবস্থান বজায় রেখেছে, সেটিই তাদের মূল শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

দলীয় সূত্র ও রাজনৈতিক অঙ্গনে আলোচিত তথ্যমতে, অতীতে আওয়ামী লীগ সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশকে কোটি টাকা, প্রায় ৩০টি সংসদীয় আসন এবং মন্ত্রীত্বের প্রস্তাব দিয়েও তাদের সঙ্গে সমঝোতায় আনতে পারেনি। একইভাবে সাম্প্রতিক সময়ে বিএনপির পক্ষ থেকেও প্রায় ৩৫টি আসনের প্রস্তাব দেওয়া হলেও তাতে সাড়া দেয়নি দলটি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই বরাবরই ক্ষমতার লোভ নয়, বরং নীতির প্রশ্নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলে আসছেন।

দলটির রাজনৈতিক স্লোগান— “শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই”—তাদের অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামের পক্ষে একটি স্বতন্ত্র প্রতীক ও ব্যালট বাক্স নিশ্চিত করার লক্ষ্যে দলটি সাংগঠনিক ও রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় রয়েছে।

এদিকে অভিযোগ উঠেছে, ইসলামী রাজনীতিতে ঐক্যের কথা বললেও সুযোগ বুঝে জামায়াতে ইসলামী নানা কৌশলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চরমোনাইকে উপেক্ষা ও কোণঠাসা করার চেষ্টা করছে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দাবি, ইসলামের পক্ষে সকল শক্তিকে একত্রিত করার প্রচেষ্টার বিপরীতে নেপথ্যে বিভাজনের রাজনীতি চলছে।

দলীয় নেতারা জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ক্ষমতার জন্য আদর্শ বিসর্জন দেয় না। অবৈধ বা অনৈতিক পথে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে তারা বিশ্বাসী নয়। ন্যায়ের প্রশ্নে আপসহীন থাকাই তাদের রাজনৈতিক দর্শন।
তাদের ভাষায়, রাজনীতিতে কী পাওয়া গেল বা গেল না—তার চেয়েও বড় বিষয় হলো মহান বিচার দিবসে আল্লাহর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারা। তারা বলেন, “আমরা চেষ্টা করেছি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার, কোরআনের আইন বাস্তবায়নের। বাকিটা আল্লাহর ফয়সালা।”

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নীতিনিষ্ঠ অবস্থান দেশের রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ক্ষমতার প্রলোভন প্রত্যাখ্যান করে নীতির রাজনীতিতে অনড় অবস্থান ইসলামী আন্দোলন বাংলাদেশের

সংসদে না থেকেও অদম্য জনপ্রিয়তা: নীতি ও আদর্শে অটল ইসলামী আন্দোলন বাংলাদেশ

আপডেট সময় : ০৪:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫