চট্টগ্রাম ০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

অমানবিক পুশইনের শিকার ভারতীয় নারীকে নিরাপদভাবে ভারতে ফেরত পাঠাল বিজিবি

ভারতীয় অন্তঃসত্ত্বা সোনালীকে বিএসএফের নিকট হস্তান্তর করল বিজিবি: মানবিকতার অনন্য দৃষ্টান্ত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
ভারতীয় হাইকমিশনের আনুষ্ঠানিক অনুরোধ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে মানবিক বিবেচনায় অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নিকট হস্তান্তর করেছে বিজিবি।

গত ৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি এলাকায় আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে সোনালী খাতুন ও তার ৮ বছর বয়সী ছেলে সাব্বির শেখকে নিরাপদ ও সুস্থ অবস্থায় হস্তান্তর করা হয়।

হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া। তিনি সাংবাদিকদের বলেন, বিএসএফের এই ধরনের অমানবিক পুশইন আন্তর্জাতিক মানবাধিকার, মানবিক মূল্যবোধ এবং দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও জানান, পুশইনের এই কর্মকাণ্ড সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মানবিক সংকট তৈরি করছে এবং দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনার পথে বড় বাধা সৃষ্টি করছে।

লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি সর্বোচ্চ মানবিকতা ও আন্তর্জাতিক আইন মেনে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করেছে। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও শিশুর নিরাপত্তা, স্বাস্থ্যঝুঁকি এবং মানবিক সুরক্ষা বিবেচনা করে বিজিবির এই উদ্যোগ দায়িত্বশীলতার এক অনন্য উদাহরণ।”

তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে বিএসএফ এ ধরনের অমানবিক পুশইন বন্ধ করবে এবং সীমান্তে মানবিক, আইনসম্মত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অমানবিক পুশইনের শিকার ভারতীয় নারীকে নিরাপদভাবে ভারতে ফেরত পাঠাল বিজিবি

ভারতীয় অন্তঃসত্ত্বা সোনালীকে বিএসএফের নিকট হস্তান্তর করল বিজিবি: মানবিকতার অনন্য দৃষ্টান্ত

আপডেট সময় : ০৯:০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫