চট্টগ্রাম ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

ন্যায্য দাম না পাওয়ায় কৃষকের সরে যাওয়া—বাড়ছে আম বাগান উজাড়ের হার

রাজশাহীর চারঘাটে আম বাগান উজাড়: ন্যায্য দাম না পেয়ে অন্য ফসলে ঝুঁকছেন কৃষকরা

: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাটে ন্যায্য মূল্য না পাওয়ায় আম চাষে অনাগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকায় কেটে ফেলা হচ্ছে বড় বড় আম বাগান। কয়েক বছর ধরে এ প্রবণতা বাড়তে থাকলেও এবার তা আরও চোখে পড়ার মতো। কৃষকেরা জানাচ্ছেন, ব্যয় বৃদ্ধি এবং বাজারে আমের দরপতনের কারণে বাধ্য হয়ে অন্য ফসলের দিকে ঝুঁকছেন।

সরেজমিনে চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, অনেক পুরোনো আম গাছ কেটে সেখানে সবজি, সরিষা ও অন্যান্য বাণিজ্যিক ফসল রোপণ করা হচ্ছে। বাগান মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমের ন্যায্য দাম না পাওয়াই তাদের এই সিদ্ধান্তের প্রধান কারণ। বাজারে আগের মতো আর বেপারিরা আসেন না। আবার কোনো কোনো মৌসুমে চাষিরা লোকসান গুনতে বাধ্য হন।

চাষিরা বলছেন, কৃষি উপকরণ, কীটনাশক, সার ও শ্রমিকের মজুরি কয়েক গুণ বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ লাফিয়ে বাড়লেও আমের দাম উল্টো কমছে। ১৪–১৫ বছর আগে যেসব আম প্রতি মণ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হতো, তা এখন নেমে এসেছে মাত্র ৪০০–৬০০ টাকায়। ফলে একই জমিতে সবজি বা অন্যান্য ফসল করে বেশি লাভ পাওয়া যাচ্ছে।

সরদহ ইউনিয়নের ঝিকরা গ্রামের আমচাষি শাহিন জোয়ার্দার বলেন, “আগের মতো গাছ লাগিয়ে রাখলেই আর আম হয় না। ব্যাপক পরিচর্যা লাগে, খরচও বেশি। কিন্তু বাজারে দাম বাড়ে না। তাই অনেকেই আম গাছ কেটে অন্যান্য লাভজনক ফসল লাগাচ্ছেন।”

মুংলী গ্রামের চাষি আজিম উদ্দিন জানান, তার ১ বিঘা জমির আম বাগান কেটে এবার সবজি চাষ করছেন। এতে অন্তত ২০ হাজার টাকা আয় হবে বলে তিনি আশা করছেন।

ভায়ালক্ষীপুরের পুঠিমারি গ্রামের মাসুদ রানা বলেন, “১০ কাঠা জমিতে আম বাগান ছিল। এবার সরিষা চাষ করছি। বাগান থেকে ৩ হাজার টাকার বেশি আম পাইনি; কিন্তু গাছ কাটার পর সবজি চাষ করে ৩ মাসে ৭ হাজার টাকা আয় করেছি।”

এ বিষয়ে চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান জানান, বর্তমানে উপজেলায় ৪ হাজার ৯০৩ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এর মধ্যে ৫ হেক্টর বাগানের আম গাছ কেটে ফেলা হয়েছে। তিনি বলেন, “আম বাগান কেটে ফেলছেন যারা, তাদেরকে আমরা উন্নত জাতের আম গাছের পাশাপাশি বিকল্প ফসলেরও পরামর্শ দিচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ন্যায্য দাম না পাওয়ায় কৃষকের সরে যাওয়া—বাড়ছে আম বাগান উজাড়ের হার

রাজশাহীর চারঘাটে আম বাগান উজাড়: ন্যায্য দাম না পেয়ে অন্য ফসলে ঝুঁকছেন কৃষকরা

আপডেট সময় : ০৫:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫