চট্টগ্রাম ১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

জুলাই আন্দোলনের সমন্বয়ক থেকে শিবির প্যানেলের প্রার্থী, আলোচনায় নূর নবী

জকসু নির্বাচনে শিবিরের প্যানেলে গুম হওয়া নূর নবী, প্রতিদ্বন্দ্বিতা করবেন মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে

হাবিবুর
  • আপডেট সময় : ০৯:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে আলোচনায় এসেছেন জুলাই গুমের শিকার নূর নবী। তিনি এবার ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’ থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়।

নূর নবী ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক ছিলেন। ওই বছরের ১৯ জুলাই আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে ডিবি পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতে ডিবি অফিসে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে।

এরপর সাজানো মামলায় রিমান্ডে নিয়ে আরও নির্যাতন চালানো হয় তার ওপর। মুক্তির পর ১৭ আগস্ট তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করেন এবং পরবর্তীতে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদে (বাগছাস)’ যোগ দেন। তবে সংগঠনের অভ্যন্তরীণ অসঙ্গতির কারণে গত আগস্টে তিনি সেখান থেকেও পদত্যাগ করেন।

কুমিল্লার সন্তান নূর নবী বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সম্প্রতি মাস্টার্স প্রথম সেমিস্টারের পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৪.০০ পেয়ে পুনরায় আলোচনায় আসেন।

শিবিরের প্যানেল বেছে নেওয়ার কারণ জানাতে গিয়ে নূর নবী বলেন,
“আমি কোনো দলের পরিচয়ে নয়, আদর্শ ও যোগ্যতাভিত্তিক টিম হিসেবে এই প্যানেল বেছে নিয়েছি। এখানে শিবির সমর্থক ছাড়াও রয়েছেন জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী, মানবাধিকার কর্মী, পেশাদার ক্রীড়াবিদ এবং নির্দলীয় শিক্ষার্থীরা। এটি একটি বহুমাত্রিক ও উন্মুক্ত দল।”

তিনি আরও বলেন,
“এই প্যানেল আমাকে মতপ্রকাশের স্বাধীনতা, কাজের মর্যাদা ও গণতান্ত্রিক পরিবেশ দিয়েছে। তাই আমি বিশ্বাস করি—এই দল জবির শিক্ষার্থীদের প্রকৃত স্বার্থেই কাজ করবে।”

এর আগে ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ২৪৯ জন প্রার্থী কেন্দ্রীয় ও হল সংসদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ২৩ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জুলাই আন্দোলনের সমন্বয়ক থেকে শিবির প্যানেলের প্রার্থী, আলোচনায় নূর নবী

জকসু নির্বাচনে শিবিরের প্যানেলে গুম হওয়া নূর নবী, প্রতিদ্বন্দ্বিতা করবেন মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে

আপডেট সময় : ০৯:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫