চট্টগ্রাম ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

জৈব পদ্ধতিতে সবজি চাষে কোটালীপাড়ার কৃষকদের নতুন দিগন্ত

কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের মুখে হাসি, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

শেখ কামরুজ্জামান (রানা), কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
কোটালীপাড়ার গ্রামীণ জনপদে পারিবারিক পুষ্টিবাগানের মাধ্যমে কৃষকের মুখে ফুটেছে সুখের হাসি। বাড়ির অব্যবহৃত আঙিনা ও পতিত জমিতে চাষ হচ্ছে বিভিন্ন প্রকার শাকসবজি। “পারিবারিক পুষ্টিবাগান” নামের এই উদ্যোগ এখন অনেক কৃষকের পুষ্টি ও আয়ের নির্ভরযোগ্য উৎস হয়ে উঠেছে।

দেড় শতাংশ জমিতে বছরে গড়ে ৫৫০ কেজি শাকসবজি উৎপাদন করে কৃষকেরা পাচ্ছেন প্রায় ১৩ হাজার টাকার নিট লাভ। নিজের চাহিদা মিটিয়ে বাড়তি সবজি বিক্রি করে তারা গড়ে তুলছেন একটি টেকসই কৃষি জীবনধারা।

বান্ধাবাড়ী ইউনিয়নের কৃষক ইসমাইল হাওলাদার বলেন, “ছয় বছর ধরে পুষ্টিবাগান করছি। নিজেরা খাই, বাড়তি সবজি বিক্রি করি। বছরে ৫-৬ হাজার টাকা বাড়তি আয় হয়।”

কুশলা ইউনিয়নের কৃষক মিলন শেখ বলেন, “এ বাগানে আমরা রাসায়নিক সার ব্যবহার করি না। জৈব সার, গোবর ও ফাঁদ ব্যবহার করে উৎপাদন করি। ফলে সবজি খেতে যেমন ভালো লাগে, তেমনি স্বাস্থ্যের জন্যও নিরাপদ।”

মাঝবাড়ি গ্রামের কৃষক মাসুদ দাড়িয়া বলেন, “আমার বাগানের সবজি সম্পূর্ণ বিষমুক্ত। তাই বাজারে চাহিদা বেশি এবং অন্য সবজির তুলনায় বেশি দামে বিক্রি হয়।”

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তা মণ্ডল জানান, “পারিবারিক পুষ্টিবাগানের উদ্দেশ্য হলো সারা বছর তাজা, নিরাপদ ও পুষ্টিকর সবজি সরবরাহ নিশ্চিত করা।”

উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, “এই উদ্যোগ শুধু শাকসবজি উৎপাদনের নয়, বরং টেকসই কৃষি ব্যবস্থার একটি অংশ। এতে কৃষক পরিবার নিজেরাই পুষ্টিকর খাদ্য পায় এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়।”

চলতি অর্থবছরে কোটালীপাড়া উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকায় ৩৭১টি পুষ্টিবাগান স্থাপন করা হয়েছে। কৃষকদের ১৩ প্রকার সবজির বীজ, জৈব সার ও প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়েছে। এর ফলে স্থানীয়ভাবে সবজি উৎপাদন বেড়েছে, খাদ্য নিরাপত্তা জোরদার হয়েছে এবং গ্রামীণ অর্থনীতিতে এসেছে ইতিবাচক পরিবর্তন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জৈব পদ্ধতিতে সবজি চাষে কোটালীপাড়ার কৃষকদের নতুন দিগন্ত

কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের মুখে হাসি, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

আপডেট সময় : ০৭:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫