চট্টগ্রাম ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ বাঁধ অপসারণ, স্বস্তি ফিরল ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে

সংবাদ প্রকাশের পর কোটালীপাড়ায় ক্ষতিগ্রস্ত ৫২ পরিবারের পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

শেখ কামরুজ্জামান (রানা)
  • আপডেট সময় : ১০:১৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাছের ঘেরে ক্ষতিগ্রস্ত ৫২ পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. শাহজাহান সিরাজ এবং কোটালীপাড়া থানা পুলিশ এক যৌথ অভিযানে স্লুইস গেটের অবৈধ বাঁধ অপসারণ করেন। এরপর ঘেরের পানি কমতে শুরু করে এবং ভুক্তভোগীদের মাঝে স্বস্তি ফিরে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, জটিয়ার বাড়িতে ভাই ভাই মৎস্য খামার কর্তৃপক্ষ স্লুইস গেটে বাঁধ দিয়ে পানির প্রবাহ বন্ধ করে মাছ চাষ করছিল। এতে আশপাশের ৫২টি পরিবারের ঘরবাড়ি, পুকুরপাড় ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন ধরে তারা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে আসলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

গত ৬ অক্টোবর উপজেলা প্রশাসন বাঁধটি অপসারণ করলেও রাতে আবারও বাঁধ দেওয়া হয়। পরবর্তীতে সংবাদ প্রকাশের পর ৫ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার নিজেই ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন ও তাৎক্ষণিকভাবে অবৈধ বাঁধ অপসারণের নির্দেশ দেন।

৬ নভেম্বর সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘেরের পানি প্রায় দুই ফুট নেমে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, মাছের ঘেরে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করায় পানি পচে দুর্গন্ধ ছড়ায় এবং কৃষিকাজ ব্যাহত হয়।

ভুক্তভোগী খোকন শিকদার বলেন,

> “আমাদের ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়ছিল। ইউএনও স্যার অবৈধ বাঁধ কেটে দিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরা ইউএনও স্যারের প্রতি কৃতজ্ঞ এবং ‘ডেইলি পোস্ট’-কে ধন্যবাদ জানাই আমাদের খবরটি প্রকাশের জন্য।”

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. শাহজাহান সিরাজ বলেন,

> “সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। তাদের দুর্ভোগ কমাতে প্রশাসন সক্রিয় ভূমিকা নিয়েছে।”ড়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ বাঁধ অপসারণ, স্বস্তি ফিরল ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে

সংবাদ প্রকাশের পর কোটালীপাড়ায় ক্ষতিগ্রস্ত ৫২ পরিবারের পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

আপডেট সময় : ১০:১৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫