চট্টগ্রাম ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

পারিবারিক দ্বন্দ্বে মর্মান্তিক পরিণতি, পলাতক শাহিন মুন্সিকে খুঁজছে পুলিশ

চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যা, পলাতক ছেলে শাহিন মুন্সির বিরুদ্ধে অভিযোগ

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামে সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শাহিন মুন্সি (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। বুধবার (২৯ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় হালিমা খাতুন (৩৪) মারা যান।

নিহত হালিমা খাতুন সব্দলপুর গ্রামের এমদাদুল হক মুন্সির দ্বিতীয় স্ত্রী। অভিযুক্ত শাহিন মুন্সি এমদাদুল হক মুন্সির চতুর্থ ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিন বছর আগে প্রথম স্ত্রী মারা গেলে চার ছেলে ও তিন মেয়ের জনক ৭৫ বছর বয়সী এমদাদুল হক মুন্সি দ্বিতীয় বিয়ে করেন। দুই মাস আগে তিনি দাউদকান্দির জয়নগর এলাকার হালিমা খাতুনকে বিয়ে করে ঘরে তোলেন। ছোট ছেলে শাহিন আট মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরে বাড়িতে থাকছিলেন।

এমদাদুল হক মুন্সি বলেন, “রাত ১১টার দিকে আমি শৌচাগারে যাই। ফিরে এসে দেখি স্ত্রী বিছানায় রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। ডাকচিৎকারে পরিবারের সবাই আসে। পরে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।”

পুত্রবধূ শিরিনা আক্তার জানান, “আমরা পাশের ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে ছুটে এসে দেখি শাহিন ঘর থেকে বের হয়ে যাচ্ছে, আর সৎ শাশুড়ি রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন।”

বাতাঘাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ বলেন, “এমদাদুলের দ্বিতীয় বিয়েকে পরিবার মেনে নিয়েছিল। কিন্তু কেন শাহিন এমন ভয়াবহ কাজ করল, তা কেউ বুঝতে পারছে না।”

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, “ঢাকা থেকে মরদেহ ফেরার পর পুলিশ ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের স্বামী এমদাদুল হক মুন্সি অভিযোগ করেছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পারিবারিক দ্বন্দ্বে মর্মান্তিক পরিণতি, পলাতক শাহিন মুন্সিকে খুঁজছে পুলিশ

চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যা, পলাতক ছেলে শাহিন মুন্সির বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ০৬:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫