চট্টগ্রাম ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

চিকিৎসক ও নার্স না থাকায় বন্ধ ট্রমা সেন্টার, নষ্ট হচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ

১২ কোটি টাকায় নির্মিত শিবচর ট্রমা সেন্টার চালু হয়নি, চিকিৎসাহীন অবস্থায় ধুঁকছে হাসপাতাল ভবন

গোলাম মওলা, শিবচর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা দেওয়ার জন্য নির্মিত ট্রমা সেন্টারটি আজও অচল অবস্থায় পড়ে আছে। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালে উদ্বোধন করা হলেও এখন পর্যন্ত কেন্দ্রটি চালু হয়নি।

চিকিৎসাসেবা বন্ধ থাকায় ট্রমা সেন্টারের ভবনটি বর্তমানে মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। রাতের অন্ধকারে সেখানে তৈরি হয় ভূতুড়ে পরিবেশ। ভবনের বৈদ্যুতিক সরঞ্জাম, ফ্যান, বাতি ও কল-নল চুরি হয়ে যাচ্ছে নিয়মিত। চারপাশে আগাছা ও ঝোপঝাড়ে ভরে গেছে পুরো এলাকা।

পদ্মা সেতু উদ্বোধনের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ প্রতিদিন এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করছেন। কিন্তু দ্রুতগতির কারণে প্রায়ই ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।

শিবচর হাইওয়ে পুলিশের তথ্যমতে, ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এক বছরে এই এক্সপ্রেসওয়েতে ১৩৫টি দুর্ঘটনায় ১৩১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৭২ জন।

দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে ২০২২ সালে ট্রমা সেন্টারটি নির্মাণ করা হয়। সেখানে ৩৪টি পদে জনবল থাকার কথা থাকলেও, এখন পর্যন্ত কোনো নিয়োগ হয়নি। ফলে আহতদের ঢাকায় বা ফরিদপুরে পাঠাতে হয়, যার ফলে অনেকে পথেই মৃত্যুবরণ করেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ বলেন, “সরকার কোটি কোটি টাকা ব্যয়ে একটি হাসপাতাল নির্মাণ করেছে, কিন্তু তা বন্ধ পড়ে আছে। এটি রাষ্ট্রীয় সম্পদের অপচয়।”

এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী শাজাহান মিয়া বলেন, “প্রতিদিন এই সড়কে দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত চিকিৎসা দিতে পারলে অনেক জীবন বাঁচানো যেত। ট্রমা সেন্টারটি চালু করা সময়ের দাবি।”

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, “জনবল না থাকায় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না, তবে এটি দ্রুত চালু হওয়া অত্যন্ত জরুরি।”

মাদারীপুর সিভিল সার্জন ডা. মো. শরীফুল আবেদীন কমল জানান, “জনবল সংকটের কারণে ট্রমা সেন্টারটি চালু করা যায়নি। মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। অনুমোদন ও জনবল পদায়ন হলে এটি সচল করা হবে।”

অভিজ্ঞদের মতে, দুর্ঘটনায় আহতরা সময়মতো চিকিৎসা না পেলে অনেকে রক্তক্ষরণে মারা যান বা স্থায়ীভাবে পঙ্গু হয়ে পড়েন। তাই এলাকাবাসীর দাবি—শিবচর ট্রমা সেন্টারটি দ্রুত চালু করে প্রাণহানি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চিকিৎসক ও নার্স না থাকায় বন্ধ ট্রমা সেন্টার, নষ্ট হচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ

১২ কোটি টাকায় নির্মিত শিবচর ট্রমা সেন্টার চালু হয়নি, চিকিৎসাহীন অবস্থায় ধুঁকছে হাসপাতাল ভবন

আপডেট সময় : ১১:৪৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫