চট্টগ্রাম ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

ভূমি অধিগ্রহণের মামলায় স্থবির উন্নয়ন প্রকল্প, তিন ইউনিয়নের হাজারো মানুষের দুর্ভোগ

ভূমি জটিলতায় থমকে ১১ কোটি টাকার চান্দেরচর সেতু, শিবচরে জনভোগান্তির চরমে

গোলাম মওলা, শিবচর (মাদারীপুর)
  • আপডেট সময় : ০১:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত মাদারীপুরের শিবচর উপজেলার চান্দেরচর হাট সংলগ্ন সেতুর কাজ ভূমি অধিগ্রহণের জটিলতায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। মামলা-মোকদ্দমার কারণে সেতুটি এখন অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় তিনটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন।

২০২৩ সালে ১০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৬৬ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৮ মিটার প্রস্থের চান্দেরচর হাট সেতুর নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের কাজের দায়িত্বে ছিল ‘মেসার্স হা-মীম ইন্টারন্যাশনাল’। শুরুতে দ্রুত অগ্রগতি হলেও, সেতুর বাজার প্রান্তের জমি অধিগ্রহণ না হওয়ায় মালিক ওয়াহেদ আলী মৃধা মামলা দায়ের করেন। এর পর থেকেই কাজ বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, সেতুটি নির্মিত হলে চান্দেরচর হাট, কাদিরপুর, দ্বিতীয়খন্ড ও কুতুবপুর ইউনিয়নের মানুষ সরাসরি যোগাযোগের সুযোগ পেতেন। কিন্তু অসমাপ্ত সেতুর কারণে এখন তাদের বিকল্প, দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ রাস্তা ব্যবহার করতে হচ্ছে। এতে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

সরেজমিনে দেখা গেছে, সেতুর এক পাশের কাজ শেষ হলেও অন্য পাশের কাজ পুরোপুরি বন্ধ। স্থানীয়রা বাঁশের সাঁকো ও অস্থায়ী কাঠামো ব্যবহার করে পারাপার করছেন। ব্যবসায়ী, কৃষক ও শিক্ষার্থীদের মতে, এই সেতুটি এখন তাদের কষ্টের প্রতীক।

স্থানীয় কৃষক শাজাহান মিয়া বলেন, “দুই বছর ধরে বাইপাস সড়ক ব্যবহার করছি। ধান-পাট ও সবজি পরিবহনে প্রচুর কষ্ট হয়। সরকার যদি দ্রুত কাজ শেষ করত, তাহলে এ ভোগান্তি পোহাতে হতো না।”

বাজারের ব্যবসায়ী ইব্রাহিম হাওলাদার বলেন, “সেতুর কাজ অর্ধেক করে থেমে গেছে। সরকারের কাছে অনুরোধ, জমির মালিককে ক্ষতিপূরণ দিয়ে দ্রুত কাজ শুরু করা হোক।”

জমির মালিক ওয়াহেদ আলী মৃধার ছেলে আলমগীর মৃধা বলেন, “আমাদের জমি নেওয়া হলেও ক্ষতিপূরণ দেওয়া হয়নি, তাই মামলা করতে হয়। এখন ভূমি অধিগ্রহণের কাগজ পেয়েছি। ক্ষতিপূরণ পেলে আমরা নিজেরাই চাই সেতুটি দ্রুত শেষ হোক।”

শিবচর উপজেলা প্রকৌশলী কে. এম. রেজাউল করিম বলেন, “সেতুর প্রায় ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়ায় বাকি কাজ আটকে আছে। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি, আশা করছি দ্রুত সমস্যা সমাধান হবে।”

স্থানীয়দের আশা, ভূমি জটিলতা দূর হলে সেতুর কাজ সম্পন্ন হয়ে এলাকাবাসীর যোগাযোগব্যবস্থা ও অর্থনীতিতে নতুন গতি আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভূমি অধিগ্রহণের মামলায় স্থবির উন্নয়ন প্রকল্প, তিন ইউনিয়নের হাজারো মানুষের দুর্ভোগ

ভূমি জটিলতায় থমকে ১১ কোটি টাকার চান্দেরচর সেতু, শিবচরে জনভোগান্তির চরমে

আপডেট সময় : ০১:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫