চট্টগ্রাম ০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিতে একাত্ম নলছিটির শিক্ষক সমাজ

নলছিটিতে শিক্ষাক্ষেত্রে বৈষম্য ও শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার

ঝালকাঠির নলছিটিতে শিক্ষাক্ষেত্রে চলমান বৈষম্য, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি সরকারের অবহেলা এবং শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় নলছিটি বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত বেসরকারি শিক্ষক-কর্মচারী পরিবার, নলছিটি। ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য অবিলম্বে বন্ধ করতে হবে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানসহ ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা শিক্ষক ফোরামের সভাপতি ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক বিনে আমিন।
সঞ্চালনায় ছিলেন খাওক্ষীর মেহেদিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক গোলাম সরোয়ার।

আলোচনায় অংশগ্রহণ করেন
নলছিটি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাহাউদ্দীন,
ভৈরবপাশা মাদ্রাসার সহকারী সুপার মাওলানা জাকির হোসেন,
গোলাম মস্তফা মহিলা কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন পান্নু,
দফদবিয়া কলেজের প্রভাষক শফিকুর রহমান,
কামদেবপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মিজানুর রহমান,
আঃ আজিজ মাদ্রাসার সুপার মাওলানা আমির হোসেন,
জুরকাঠি মাদ্রাসার সহকারী মৌলবি মাওলানা আবু তালেব,
নলছিটি সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক রহিম মুন্সি এবং
ডেবরা মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান।

বক্তারা আরও বলেন, শিক্ষকদের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আয়োজকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষের পাঠদান স্থগিত থাকবে এবং ঢাকায় চলমান কেন্দ্রীয় আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান সকল শিক্ষককে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিতে একাত্ম নলছিটির শিক্ষক সমাজ

নলছিটিতে শিক্ষাক্ষেত্রে বৈষম্য ও শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৮:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫