চট্টগ্রাম ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

দিদার আলম হত্যাকাণ্ডে পরকীয়ার জটিল সম্পর্ক ও পরিকল্পিত হত্যার চিত্র প্রকাশ

পিবিআই চট্টগ্রামের অভিযানে রাঙ্গামাটির চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: গ্রেফতার ৩, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামিরা

বিশেষ প্রতিনিধি, রাজিব আহমেদ 
  • আপডেট সময় : ০৭:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি, রাজিব আহমেদ

রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার পশ্চিম কোদালা গ্রামে কৃষক দিদার আলম হত্যার চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা। এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সূত্রে জানা যায়, ভিকটিম দিদার আলমের (২৮) স্ত্রী কহিনুর আক্তার (২৭) তার স্বামীর বন্ধু আব্দুল খালেক (৩০) এবং প্রতিবেশী মো. হামজা প্রঃ হানজালার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বামী বিষয়টি জানতে পারায় ক্ষুব্ধ হয়ে কহিনুর তার প্রেমিকদের সঙ্গে মিলে দিদার আলমকে হত্যার পরিকল্পনা করে।

২০২৫ সালের ৩০ জুন রাতে, কহিনুর ঘুমের ওষুধ মিশিয়ে দুধ খাইয়ে স্বামীকে গভীর ঘুমে আচ্ছন্ন করেন। পরে রাত ২টার দিকে তার নাক-মুখ বালিশ দিয়ে চেপে ধরে হত্যা করেন। এর পর হানজালা ও সহযোগী সেলিম মিলে দেহটি প্লাস্টিকে মুড়িয়ে পাশের কোদালা খালে ফেলে দেয়।

ঘটনার পর দিদার আলমের পিতা জামির হোসেন থানায় জিডি ও মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে মামলাটি পিবিআই চট্টগ্রাম জেলার তদন্তে আসে। পুলিশ পরিদর্শক (নিঃ) মো. রুহুল আমিন মামলার তদন্তভার গ্রহণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান শনাক্ত করে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে কহিনুর আক্তার ও খালেককে গ্রেফতার করেন।

জিজ্ঞাসাবাদের পর আদালতে কহিনুর বিস্তারিত স্বীকারোক্তি দেন, যার ভিত্তিতে আরও দুই আসামী—হানজালা ও সেলিমকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তারাও আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

এভাবে পিবিআই চট্টগ্রাম জেলা পুলিশের নিরলস তদন্তে দিদার আলম হত্যাকাণ্ডের পুরো রহস্য উদ্ঘাটিত হয়। ভিকটিমের মৃতদেহ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দিদার আলম হত্যাকাণ্ডে পরকীয়ার জটিল সম্পর্ক ও পরিকল্পিত হত্যার চিত্র প্রকাশ

পিবিআই চট্টগ্রামের অভিযানে রাঙ্গামাটির চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: গ্রেফতার ৩, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামিরা

আপডেট সময় : ০৭:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫