চট্টগ্রাম ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

টাউনহলের নাগরিক সমাবেশে বিভাগ বাস্তবায়ন, রেল যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে নতুন উদ্যোগের ঘোষণা

কুমিল্লার উন্নয়নে নতুন পরিকল্পনার ঘোষণা: বিভাগ বাস্তবায়ন, রেল যোগাযোগ ও মেডিকেল কলেজ হাসপাতাল সম্প্রসারণের আশ্বাস দিলেন মন্ত্রী জাকারিয়া তাহের সুমন

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, কুমিল্লাকে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নত নগরী হিসেবে গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি জানান, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, উচ্চশিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা টাউনহল মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে, তখনই কুমিল্লার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। বর্তমানেও কুমিল্লাকে দেশের অন্যতম উন্নত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
তিনি জানান, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর আইন তাঁর উদ্যোগেই জাতীয় সংসদে পাস হয়েছে। এ কর্তৃপক্ষের মাধ্যমে পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং টেকসই উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জাকারিয়া তাহের সুমন বলেন, কুমিল্লা থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ চালুর বিষয়ে সংশ্লিষ্ট উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে এবং পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

তিনি আরও বলেন, সরকারের বর্তমান মেয়াদেই কুমিল্লা বিভাগ বাস্তবায়নের বিষয়ে আশাবাদ রয়েছে। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধীনে কৃষি বিষয়ে নতুন কোর্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা এ অঞ্চলের কৃষি গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও উচ্চশিক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

স্বাস্থ্য খাতের উন্নয়নের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ শয্যা রয়েছে। হাসপাতালটির ধারণক্ষমতা আরও বৃদ্ধি করে অতিরিক্ত ৫০০ থেকে এক হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যাতে বৃহত্তর কুমিল্লা অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হয়।

তিনি বলেন, বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় কুমিল্লায় সর্বাধিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ উন্নয়ন কার্যক্রম সফল করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমীরুজ্জামান আমীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

টাউনহলের নাগরিক সমাবেশে বিভাগ বাস্তবায়ন, রেল যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে নতুন উদ্যোগের ঘোষণা

কুমিল্লার উন্নয়নে নতুন পরিকল্পনার ঘোষণা: বিভাগ বাস্তবায়ন, রেল যোগাযোগ ও মেডিকেল কলেজ হাসপাতাল সম্প্রসারণের আশ্বাস দিলেন মন্ত্রী জাকারিয়া তাহের সুমন

আপডেট সময় : ১১:২৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬