চট্টগ্রাম ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

১৩ শতাংশ জমির পাঁচতলা ভবন নিয়ে মালিকানা বিরোধ, এলাকায় চাঞ্চল্য

লালমনিরহাট নর্থ বেঙ্গল গেস্ট হাউজ দখল: আদালতের নির্দেশে মামলা, টুলুকে গ্রেপ্তারে অভিযান

মোঃ একরামুল ইসলাম আশিক
  • আপডেট সময় : ১০:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ একরামুল ইসলাম আশিক |
রংপুর ব্যুরোঃ

লালমনিরহাটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল গেস্ট হাউজ জোরপূর্বক দখলের অভিযোগে আরমান উদ্দিন আহমেদ টুলু (৫৫)-এর বিরুদ্ধে আদালতের নির্দেশে মামলা রেকর্ড হয়েছে। বর্তমানে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আরমান উদ্দিন আহমেদ টুলু লালমনিরহাট পৌরসভার খোচাবাড়ী এলাকার মৃত আব্বাস উদ্দিনের ছেলে। মামলার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৮ জানুয়ারি রাতে টুলু দলবল নিয়ে বন্ধ থাকা নর্থ বেঙ্গল গেস্ট হাউজে গিয়ে জোরপূর্বক তালা লাগান।

পরবর্তীতে ১ ফেব্রুয়ারি রাতে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে এসে আগের তালা ভেঙে প্রতিষ্ঠানটি দখল করেন। এ সময় ভবনের ভেতরে থাকা এসি, টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

ঘটনার পর গেস্ট হাউজের ম্যানেজার মুকুট চন্দ্র মোহন্ত আদালতের শরণাপন্ন হন। আদালত উপস্থাপিত দলিলপত্র পর্যালোচনা করে অভিযোগটি আমলে নিয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। আদালতের নির্দেশে ১৪ ফেব্রুয়ারি মামলাটি থানায় রেকর্ড করা হয়। মামলায় আরমান উদ্দিন আহমেদ টুলুসহ ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

জানা গেছে, লালমনিরহাট শহরের মোগলহাট রেলগেট এলাকায় প্রায় ১৩ শতাংশ জমির ওপর পাঁচতলা ভবনটির মালিক ছিলেন প্রয়াত এবিএম শরীফ উদ্দিন। প্রায় এক বছর আগে তার মৃত্যুর পর মালিকানা তার স্ত্রী ও দুই মেয়ের কাছে হস্তান্তরিত হয়। পরিবার সূত্রে দাবি, ভাই হিসেবে টুলু ১০ শতাংশ অংশের মালিকানা পান। তবে নিজের অংশের বাইরে পুরো প্রতিষ্ঠান দখলের চেষ্টা করেন তিনি।
ম্যানেজার মুকুট চন্দ্র মোহন্ত বলেন, “প্রতিষ্ঠানটি দেখভালের জন্য মূল মালিক আমাকে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছেন। আদালতে দায়ের করা মামলায় সুবিধা করতে না পেরে ভাড়াটে সন্ত্রাসী এনে জোরপূর্বক দখল নিয়েছেন টুলু।”

তিনি আরও দাবি করেন, মালিকপক্ষ আইনগতভাবে প্রাপ্য অংশ দিতে সমঝোতার প্রস্তাব দিলেও অভিযুক্ত পুরো প্রতিষ্ঠানের মালিকানা দাবি করে আসছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল আলম বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তিনি গা ঢাকা দিয়েছেন।”

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১৩ শতাংশ জমির পাঁচতলা ভবন নিয়ে মালিকানা বিরোধ, এলাকায় চাঞ্চল্য

লালমনিরহাট নর্থ বেঙ্গল গেস্ট হাউজ দখল: আদালতের নির্দেশে মামলা, টুলুকে গ্রেপ্তারে অভিযান

আপডেট সময় : ১০:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬