চট্টগ্রাম ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

১১ দলীয় জোটের অভিযোগ: নির্বাচনী পরিবেশ বাধাগ্রস্ত, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

সালথায় ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন: রিকশা মার্কায় ভোট চাওয়ায় কওমী শিক্ষক চাকরিচ্যুতের অভিযোগ

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ০৮:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি ফরিদপুরঃ

ফরিদপুরের সালথা উপজেলায় ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীর পক্ষে রিকশা মার্কায় ভোট চাওয়ার অভিযোগে এক কওমী মাদ্রাসা শিক্ষককে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে সালথা উপজেলা খেলাফত মজলিসের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষক হাফেজ মোঃ মোক্তার হোসেন (৫০) অভিযোগ করে বলেন, তিনি সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া রহমানিয়া তালতলা মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।তিনি নগরকান্দা উপজেলার ঈশ্বরদী গ্রামের বাসিন্দা।

তিনি আরও বলেন, মাদ্রাসার মুহতামিম মাওলানা হেদায়েতুল্লাহর ভাই কাইয়ুম মোল্যা ও স্থানীয় উজ্জ্বল মাতুব্বর তাকে ক্লাসরুম থেকে ডেকে নিয়ে প্রথমে প্রশংসা করেন। পরে রিকশা মার্কায় ভোট চাওয়ার বিষয়টি স্বীকার করতেই তাকে গালাগালি ও হুমকি দেওয়া হয়।

একপর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ তার বকেয়া বেতন পরিশোধ করে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে সালথা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম বলেন, ফরিদপুর-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী হুজুরের পক্ষে ভোট চাওয়ায় একজন কর্মীকে হুমকি দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও অভিযোগ করেন, সালথা ও নগরকান্দা উপজেলায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। বিরোধী পক্ষের হুমকি ও চাপের বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অন্যদিকে, মাদ্রাসার মুহতামিমের ভাই কাইয়ুম মোল্যা অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন। তিনি ক্লাস চলাকালে ছাত্রদের দিয়ে রিকশা মার্কায় ভোট চাওয়াতে চাপ সৃষ্টি করছিলেন, যা মাদ্রাসার পরিবেশ নষ্ট করছিল। এ কারণেই তাকে সতর্ক করা হয়।

এ বিষয়ে সালথা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত ১১ দলীয় জোটের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১১ দলীয় জোটের অভিযোগ: নির্বাচনী পরিবেশ বাধাগ্রস্ত, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

সালথায় ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন: রিকশা মার্কায় ভোট চাওয়ায় কওমী শিক্ষক চাকরিচ্যুতের অভিযোগ

আপডেট সময় : ০৮:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬