চট্টগ্রাম ১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

উপযোগী মাটি ও আবহাওয়ায় আমতলীতে তরমুজ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

আমতলীতে তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা,সম্ভাবনায় উজ্জ্বল অর্থনীতি

মাইনুল ইসলাম রাজু
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু | আমতলী,বরগুনা প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলায় তরমুজ চাষকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন শত শত কৃষক। চোখে পড়ছে খড়কুটো ঘেরা অস্থায়ী টংঘর, যেখানে পরিবার-পরিজন ছেড়ে কৃষকরা গড়ে তুলেছেন অস্থায়ী সংসার। কাকডাকা ভোর থেকে রাত পর্যন্ত তরমুজের পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে তাদের।
জানা গেছে, আমতলীর আবাদি জমি তরমুজ চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় শুষ্ক মৌসুম এলেই কৃষকদের মনোযোগ কেন্দ্রীভূত হয় এই রসালো ফল উৎপাদনে। দক্ষ ও অভিজ্ঞ কৃষকরা জমি লিজ নিয়ে বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করে আসছেন, যা এ এলাকার কৃষিতে যোগ করেছে নতুন মাত্রা।
গত কয়েক বছরে আমতলীতে তরমুজের বাম্পার ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকদের আগ্রহ আরও বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্তে বিপুল চাহিদা থাকায় এখানকার উৎপাদিত তরমুজ স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে প্রাথমিকভাবে ৩ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তবে তা ৫ হাজার হেক্টর ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় কৃষকরা ব্যাপক বিনিয়োগ করছেন।

হলদিয়া এলাকার তরমুজ চাষি মো. আলম জানান, অনেক কৃষক উন্নত ও উচ্চ ফলনশীল জাতের তরমুজ চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে খরচ বাদ দিয়ে ভালো লাভের আশা করছেন তারা।

তরমুজ খেতের শ্রমিক সবুজ খান বলেন, জমি প্রস্তুত থেকে শুরু করে বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপে তাদের ব্যস্ত থাকতে হয়। মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা বেতনের পাশাপাশি থাকা-খাওয়ার ব্যবস্থা থাকায় অনেক শ্রমিক এ কাজে যুক্ত হচ্ছেন।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল জানান, আমতলীতে প্রতি বছর কোটিকোটি টাকার তরমুজ উৎপাদন হয়ে থাকে। এখানকার মাটি, আবহাওয়া এবং নদ-নদীর মিঠা পানির উৎস তরমুজ চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উপযোগী মাটি ও আবহাওয়ায় আমতলীতে তরমুজ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

আমতলীতে তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা,সম্ভাবনায় উজ্জ্বল অর্থনীতি

আপডেট সময় : ০৫:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬