চট্টগ্রাম ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

মি. বাংলাদেশ-২০২৫ ও মি. ঢাকা-২০২৬ প্রতিযোগিতায় টানা দুইবার রৌপ্য জয়, কচুয়ার তরুণদের অনুপ্রেরণা তানজিল খান।

জাতীয় বডিবিল্ডিংয়ে কচুয়ার গর্ব তানজিল খান: টানা দুই আসরে রৌপ্য পদক জয়, উজ্জ্বল করলেন চাঁদপুরের মুখ

মো. আনোয়ার হোসেন (রাজ), কচুয়া, চাঁদপুর
  • আপডেট সময় : ১০:৪৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের কচুয়া উপজেলার ৯ নম্বর কড়ইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনোহরপুর গ্রামের কৃতি সন্তান মো. তানজিল খান জাতীয় বডিবিল্ডিং অঙ্গনে ধারাবাহিক সাফল্য অর্জন করে কচুয়া তথা চাঁদপুর জেলার সুনাম দেশব্যাপী ছড়িয়ে দিয়েছেন।

জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ “মি. বাংলাদেশ-২০২৫” এবং “মি. ঢাকা-২০২৬” বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি দুইবারই রৌপ্য পদক অর্জন করেন। তার এই ধারাবাহিক সাফল্য স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
তানজিল খানের এই অসাধারণ অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার কোচ, চাঁদপুরের কৃতি সন্তান ও জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত বডিবিল্ডার শহীদুর রহমান। দীর্ঘদিনের কঠোর অনুশীলন, শৃঙ্খলাবোধ এবং কোচের সঠিক দিকনির্দেশনায় তিনি জাতীয় পর্যায়ে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।

স্থানীয় ক্রীড়াপ্রেমী, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তানজিল খানকে অভিনন্দন জানিয়ে বলেন, তার এ অর্জন কচুয়ার তরুণদের খেলাধুলা ও শরীরচর্চার প্রতি আরও উৎসাহিত করবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আরও বড় সাফল্য বয়ে আনবেন তিনি।

এদিকে কচুয়াবাসী তানজিল খান ও তার কোচ শহীদুর রহমানের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত থেকে নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা এবং সুস্থ জীবনধারায় অভ্যস্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মি. বাংলাদেশ-২০২৫ ও মি. ঢাকা-২০২৬ প্রতিযোগিতায় টানা দুইবার রৌপ্য জয়, কচুয়ার তরুণদের অনুপ্রেরণা তানজিল খান।

জাতীয় বডিবিল্ডিংয়ে কচুয়ার গর্ব তানজিল খান: টানা দুই আসরে রৌপ্য পদক জয়, উজ্জ্বল করলেন চাঁদপুরের মুখ

আপডেট সময় : ১০:৪৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬