চট্টগ্রাম ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য

দৈনিক ৫০০ টাকা মজুরি, ভূমির মালিকানা ও সিবিএ নির্বাচনসহ ১০ দফা দাবিতে এক ঘণ্টার কর্মবিরতি পালন

মৌলভীবাজারের কুলাউড়ায় ৫০০ টাকা দৈনিক মজুরির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ ১০ দফা দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা-বাগানে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকরা। একই সঙ্গে সম্প্রতি ঘোষিত ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল, চা-শ্রমিকদের বসতভিটার স্থায়ী মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টায় চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মবিরতিতে অংশ নেন কালিটি চা-বাগানের বিপুল সংখ্যক শ্রমিক।
কর্মবিরতি শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কালিটি চা-বাগান পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনিমা অলমিক। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিক।

সমাবেশে বক্তব্য দেন চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ, শ্রমিকনেতা দয়াল অলমিক, বিশ্বজিত দাস, কার্তিক নাইডু ও সীতারাম অলমিকসহ স্থানীয় শ্রমিক নেতারা।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে ঘোষিত ৫ শতাংশ মজুরি বৃদ্ধি বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। বছরে মাত্র ৮ টাকা মজুরি বৃদ্ধি শ্রমিকদের জীবনমান উন্নয়নে কোনো ইতিবাচক প্রভাব ফেলবে না। বর্তমানে দৈনিক ১৮৭ টাকা মজুরিতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

শ্রমিক নেতারা আরও বলেন, প্রায় দুই শতাব্দী ধরে চা-বাগানে বসবাস করলেও চা-শ্রমিকরা এখনো তাদের বসতভিটার স্থায়ী মালিকানা পাননি। ফলে তারা ভূমির অধিকারসহ বিভিন্ন নাগরিক সুবিধা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য দূর করে ভূমির স্থায়ী মালিকানা নিশ্চিত করার দাবি জানান তারা।
চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ বলেন, স্বাধীন দেশের নাগরিক হয়েও চা-জনগোষ্ঠীর মানুষ এখনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দেশের অন্যতম পরিশ্রমী এই জনগোষ্ঠী সবচেয়ে কম মজুরিতে কাজ করছে। তাই দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

সমাবেশ শেষে চা-শ্রমিকরা কালিটি চা-বাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এতে নারী-পুরুষসহ বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন।
শ্রমিক নেতারা জানান, দাবি বাস্তবায়নে প্রয়োজন হলে আগামী দিনগুলোতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দৈনিক ৫০০ টাকা মজুরি, ভূমির মালিকানা ও সিবিএ নির্বাচনসহ ১০ দফা দাবিতে এক ঘণ্টার কর্মবিরতি পালন

মৌলভীবাজারের কুলাউড়ায় ৫০০ টাকা দৈনিক মজুরির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

আপডেট সময় : ০৯:১৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬