চট্টগ্রাম ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ছাত্রলীগের প্রবেশ, ভিডিও ভাইরাল; প্রশাসনের অজ্ঞতার দাবি

১৮ মাস পর বেতাগী উপজেলা আ’লীগ কার্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙানো, কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুর

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার বেতাগীতে দীর্ঘ প্রায় ১৮ মাস পর তালা ভেঙে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি টাঙানোর কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে ছবি সরিয়ে ফেলা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে জুলাই গণ–অভ্যুত্থানের পর পৌর মার্কেট এলাকায় অবস্থিত পরিত্যক্ত স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে ছাত্রলীগের নেতাকর্মীরা ভেতরে প্রবেশ করেন।

এ সময় তারা দেয়ালে প্রথমে শেখ হাসিনার ছবি এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে ফুলের মালা পরিয়ে দেন। একই সঙ্গে কার্যালয়ের প্রধান ফটকে দলীয় সাইনবোর্ডও স্থাপন করা হয়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে সোমবার রাতেই একদল ছাত্র-জনতা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে ছবি সরিয়ে ফেলে বলে স্থানীয়রা জানান। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্যালয়ের দেয়ালে কোনো ছবির অস্তিত্ব নেই। মেঝেতে ভাঙা কাঁচ ও মালার ফুল ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা দাবি করেন, দীর্ঘদিন মামলা-হামলার মধ্যে থাকলেও বর্তমানে তারা শান্তিপূর্ণ পরিবেশে রয়েছেন। তাঁর অভিযোগ, একটি মহল আওয়ামী লীগের কিছু দুষ্কৃত ব্যক্তিকে ব্যবহার করে কার্যালয়ে ছবি টাঙিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে।
ভিডিওতে দেখা যায়, বেতাগী উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক সিফাত সিকদার ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামাল শামীম কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করেন। পরে তারা ছবি টাঙিয়ে মালা পরান এবং সাইনবোর্ড স্থাপন করেন।

হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার বলেন, “১৮ মাস দেশ একটি জঙ্গি গোষ্ঠীর দখলে ছিল। আমাদের নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, ধানমন্ডি ৩২সহ স্থানীয় দলীয় কার্যালয়ে যাতায়াত শুরু করতে। তাঁর নির্দেশেই আমরা বেতাগী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যাই এবং দলীয় প্রধান শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙাই।”

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, “উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে ছবি ও ব্যানার টাঙানোর বিষয়ে আমি কিছু জানি না।”

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেতাগী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান বলেন, “আমাদের সঙ্গে আলোচনা করেই ছাত্রলীগ কার্যালয় নিয়ন্ত্রণে নিয়েছে। এতদিন দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় নেতা-কর্মীরা কার্যালয়ে যেতে পারেননি। এখন গণতান্ত্রিক সরকার আসায় দলীয় কার্যালয় পুনরায় কার্যক্রমে আনা হয়েছে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর বেতাগী আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে তালাবদ্ধ করা হয়। এরপর থেকে অধিকাংশ নেতা-কর্মী আত্মগোপনে ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তাদের অনেকেই পুনরায় সক্রিয় হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ছাত্রলীগের প্রবেশ, ভিডিও ভাইরাল; প্রশাসনের অজ্ঞতার দাবি

১৮ মাস পর বেতাগী উপজেলা আ’লীগ কার্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙানো, কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুর

আপডেট সময় : ০৭:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬