চট্টগ্রাম ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, বন্ধ আমদানি-রপ্তানি ও জাহাজ চলাচল

শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে থমকে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

সারাদেশ৭১,চট্টগ্রাম
  • আপডেট সময় : ১১:২৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদে শ্রমিক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।

এই কর্মবিরতির ফলে জেটিতে পণ্য ওঠানামা, ইয়ার্ড থেকে কার্গো ডেলিভারি, আমদানি ও রপ্তানি কার্যক্রম, বন্দর দিয়ে জাহাজের আগমন ও বহির্গমনসহ সব ধরনের কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। বন্দরের জেটি ও ইয়ার্ডে শ্রমিক, কর্মকর্তা ও যানবাহনের কোনো উপস্থিতি দেখা যায়নি। সব শেড ও অফিস ছিল বন্ধ।

চট্টগ্রাম বন্দর রক্ষা ঐক্য পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবির জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করেই সরকার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সইয়ের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। এ কারণে আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। সরকার চুক্তি বাতিল না করা পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও তিনি জানান।

বন্দর সূত্রে জানা যায়, জোয়ারের সময় ছয়টি জাহাজ ছাড়ার কথা থাকলেও কোনো জাহাজই বন্দর ত্যাগ করতে পারেনি। পাশাপাশি বহির্নোঙরে থাকা আটটি জাহাজ জেটিতে ভেড়ার সূচি থাকলেও পাইলটেজ কার্যক্রম বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।

শিপিং এজেন্ট ও ফিডার অপারেটরদের কর্মকর্তারা জানান, আন্দোলনকারীরা নির্ধারিত জেটিতে অবস্থান নিয়ে টাগবোট, পাইলট বোট ও মুরিং বোটের নোঙর ঠেকিয়ে দেন। ফলে পাইলটেজ কার্যক্রম একেবারেই চালু করা যায়নি।

বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব মো. রুহুল আমিন শিকদার বলেন, বন্দর ও দেশের ১৯টি বেসরকারি আইসিডির মধ্যে আমদানি, রপ্তানি ও খালি কন্টেইনার পরিবহন সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে করে বন্দর ইয়ার্ড ও আইসিডিগুলোতে কন্টেইনার জট ভয়াবহ আকার ধারণ করছে।

বার্থ অপারেটরস ও শিপ-হ্যান্ডলিং অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন, এভাবে পুরো বন্দর অচল হয়ে পড়া নজিরবিহীন। তিনি দ্রুত আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, বন্ধ আমদানি-রপ্তানি ও জাহাজ চলাচল

শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে থমকে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

আপডেট সময় : ১১:২৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬