চট্টগ্রাম ০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে হাসপাতাল চত্বরে প্রতিবাদ

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও অনির্দিষ্টকালের কর্মবিরতি

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা, সিলেট, রংপুর ও রাজশাহীসহ দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন ও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন ডক্টরস সোসিটির ব্যানারে এ কর্মবিরতি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সভাপতি তৌকির আহমেদ।
কর্মবিরতির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধনে অংশ নেন ইন্টার্ন চিকিৎসকেরা। মানববন্ধন শেষে তারা হাসপাতালের পরিচালকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একাধিক সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— সুচিকিৎসা নিশ্চিত করতে রোগীর সঙ্গে আগত অতিরিক্ত স্বজন বা অ্যাটেনডেন্ট নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, অ্যাটেনডেন্ট কার্ড ছাড়া বহিরাগতদের হাসপাতালে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং প্রতিটি ওয়ার্ডে ২৪ ঘণ্টা আনসার সদস্য মোতায়েন।
এছাড়াও দায়িত্ব পালনে ব্যর্থ আনসার সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ, পুলিশ ও আনসারের সমন্বয়ে একটি বিশেষ ‘র‌্যাপিড রেসপন্স টিম’ গঠন, পূর্বে সংঘটিত সকল হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে ছড়ানো অপপ্রচারমূলক ভিডিও অপসারণসহ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে হাসপাতাল চত্বরে প্রতিবাদ

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও অনির্দিষ্টকালের কর্মবিরতি

আপডেট সময় : ১০:১৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬