চট্টগ্রাম ০২:০১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

আদালত প্রাঙ্গণে আলোচনা সভা; নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি এমপি সেলিমুজ্জামানের আহ্বান

গোপালগঞ্জে নতুন আইনজীবী ভবনের ভিত্তিপ্রস্তর, যা বললেন এমপি সেলিমুজ্জামান

লুৎফর সিকদার,গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ছয়তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে জেলা আইনজীবী ভবনের পাশে নতুন ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

এ সময় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন গোপালগঞ্জ কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিচারকবৃন্দ, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল খায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আলম সেলিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘আমি গোপালগঞ্জের ছেলে। গোপালগঞ্জ নিয়ে কেউ কটাক্ষ করলে আমিও কষ্ট পাই।’ তিনি বলেন, অনেকে বলেন বিগত সময়ে গোপালগঞ্জের ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু তিনি যদি পারতেন, তাহলে তাদের এনে জেলা আইনজীবী সমিতির পুরোনো ভবন দেখাতেন; ভবনটি দেখলে তারা বুঝতে পারতেন গোপালগঞ্জে তেমন উন্নয়ন হয়নি।

আদালতের বিজ্ঞ বিচারকদের উদ্দেশে তিনি নিরপেক্ষভাবে বিচারিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তার নামে ৫৭টি মামলা হয়েছিল এবং তিনি জানেন মামলার কষ্ট কী। নিরপরাধ ব্যক্তিরা যাতে সুবিচার পান, সে বিষয়টি নিশ্চিত করার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

সভায় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামচুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অন্যান্য বিচারক, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামানসহ আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণের পথে এগোল। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন ভবনটি নির্মিত হলে আইনজীবীদের পেশাগত কার্যক্রম আরও সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আদালত প্রাঙ্গণে আলোচনা সভা; নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি এমপি সেলিমুজ্জামানের আহ্বান

গোপালগঞ্জে নতুন আইনজীবী ভবনের ভিত্তিপ্রস্তর, যা বললেন এমপি সেলিমুজ্জামান

আপডেট সময় : ১২:৫৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬