চট্টগ্রাম ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

নলছিটিতে বাস ও অটোরিকশার সংঘর্ষে র‍্যাব সদস্যের মৃত্যু, আহত তিন

নলছিটিতে বাস-অটোরিকশা সংঘর্ষে র‍্যাব সদস্য নিহত: শালার বিয়েতে যাচ্ছিলেন আনোয়ার হোসেন

মাহাবুব হাসান স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন (৩২) নামের এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল–পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন র‍্যাব-৮ এর বরিশাল সদর ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের দক্ষিণ কাকড়াজান গ্রামের বাসিন্দা। জানা গেছে, তিনি শালার বিবাহ অনুষ্ঠানে অংশ নিতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালগামী “খান পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আনোয়ার হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

অটোচালকসহ আরও দুই যাত্রী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, “ঘটনাস্থল থেকে বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। চালককে আটক করার চেষ্টা চলছে। নিহত র‍্যাব সদস্যের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

দুপুরেই নিহত আনোয়ার হোসেনের জানাজা শেষে তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নলছিটিতে বাস ও অটোরিকশার সংঘর্ষে র‍্যাব সদস্যের মৃত্যু, আহত তিন

নলছিটিতে বাস-অটোরিকশা সংঘর্ষে র‍্যাব সদস্য নিহত: শালার বিয়েতে যাচ্ছিলেন আনোয়ার হোসেন

আপডেট সময় : ০৫:৩২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫