চট্টগ্রাম ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

বর্ণাঢ্য র‌্যালি ও ফায়ার সার্ভিসের কলা-কৌশল প্রদর্শন

আমতলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: সমন্বিত উদ্যোগে প্রতিরোধের আহ্বান —

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

‘সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ’— এই প্রতিপাদ্য নিয়ে বরগুনার আমতলী উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে।

সিপিপি, নজরুল স্মৃতি সংসদ (এনএসএস), ওয়ার্ল্ড ভিশন, এফএইচ এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় আয়োজিত র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আল মাসুম, সাংবাদিক জাকির হোসেন, রেজাউল করিম, এফএইচ অ্যাসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ ছালেহ উদ্দিন, এনএসএস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মৃৃদুল সরকার, হারেছ আল মামুন, মনোজ দাস ও খোকন দাসসহ অনেকে।

র‌্যালি শেষে আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর বিভিন্ন কলা-কৌশল প্রদর্শন করেন। এসময় বক্তারা দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় সচেতনতা, প্রশিক্ষণ এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বর্ণাঢ্য র‌্যালি ও ফায়ার সার্ভিসের কলা-কৌশল প্রদর্শন

আমতলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: সমন্বিত উদ্যোগে প্রতিরোধের আহ্বান —

আপডেট সময় : ০৬:৫৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫