‘সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ’— এই প্রতিপাদ্য নিয়ে বরগুনার আমতলী উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে।
সিপিপি, নজরুল স্মৃতি সংসদ (এনএসএস), ওয়ার্ল্ড ভিশন, এফএইচ এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় আয়োজিত র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আল মাসুম, সাংবাদিক জাকির হোসেন, রেজাউল করিম, এফএইচ অ্যাসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ ছালেহ উদ্দিন, এনএসএস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মৃৃদুল সরকার, হারেছ আল মামুন, মনোজ দাস ও খোকন দাসসহ অনেকে।
র্যালি শেষে আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর বিভিন্ন কলা-কৌশল প্রদর্শন করেন। এসময় বক্তারা দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় সচেতনতা, প্রশিক্ষণ এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।