চট্টগ্রাম ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

গ্রামবাসীর স্বস্তি—যুবদলের অর্থায়নে ৮০ মিটার ভাসমান সেতু চালু

দীর্ঘ ভোগান্তির অবসান: সতী নদীর উপর ভাসমান সেতু নির্মাণ করল যুবদল

সঞ্জয় কুমার
  • আপডেট সময় : ০৪:১৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আদিতমারী উপজেলা প্রতিনিধি:
লালমনিরহাটের সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চিড়া মধুরামপুর গ্রামের প্রায় আড়াই হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তির অবসান হলো। সতী নদীর উপর স্থায়ী সেতু না থাকায় বহু বছর ধরে স্থানীয়রা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো অথবা বর্ষাকালে নৌকার ওপর নির্ভর করে চলাচল করতেন। অবশেষে যুবদল ও গ্রামবাসীর অর্থায়নে একটি ভাসমান সেতু নির্মিত হয়েছে, যা গ্রামবাসীর বহুল প্রত্যাশিত স্বস্তি এনে দিয়েছে।

স্থানীয়রা জানান, কৃষিনির্ভর এই অঞ্চলের মানুষ প্রতিদিন ইউনিয়ন পরিষদ, উপজেলা সদর, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও চিকিৎসা কেন্দ্রসহ জরুরি কাজে পারাপারের সময় চরম দুর্ভোগের শিকার হতেন। বর্ষায় নদীতে স্রোত বেড়ে গেলে পারাপার হতো জীবনের ঝুঁকি নিয়ে।

যুবদলের সদস্যরা জানান, বাঁশ, কাঠ ও বড় সাইজের ড্রাম ব্যবহার করে প্রায় ৮০ মিটার দৈর্ঘ্য ও ২ মিটার প্রস্থের ভাসমান সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩ লাখ টাকা। দশ দিনের টানা নির্মাণ কাজ শেষে শুক্রবার বিকেল থেকে সেতুটি আনুষ্ঠানিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

৭০ বছর বয়সী কৃষক আতাউর রহমান বলেন, “অনেক দিন ধরে কংক্রিট সেতুর দাবি জানালেও তা বাস্তবায়ন হয়নি। যুবদলের ছেলেরা নিজেদের টাকায় সেতু বানিয়ে দিয়েছে—এতে উপকার হয়েছে, তবে স্থায়ী কংক্রিট সেতু খুবই প্রয়োজন।”

রিকশাচালক মালেক জানান, “এখন রিকশা নিয়ে পারাপার অনেক সহজ হয়েছে। আগে ঝুঁকি নিয়ে সাঁকো পার হতে হতো।”

লালমনিরহাট জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলী জানান, “এলাকাবাসীর কষ্ট দেখে আমরা নিজেরাই চাঁদা তুলে সেতুটি নির্মাণ করেছি। এর আগে হারাটি ইউনিয়নে আরও দুটি সেতু নির্মাণ করেছি। সামনে আরও দুটি সেতু বানানোর পরিকল্পনা রয়েছে।”

জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস বলেন, “গত তিন মাসে জেলার বিভিন্ন এলাকায় আমরা প্রায় ১৮০ কিলোমিটার মেঠোপথ সংস্কার করেছি। মানুষের দুঃখ-কষ্ট লাঘব করা আমাদের দায়িত্ব।”

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু যুবদলের উদ্যোগকে প্রশংসা করে বলেন, “মানুষের পাশে থাকার এই কাজ রাজনৈতিকভাবে ইতিবাচক উদাহরণ।” তিনি মধুরামপুর এলাকায় কংক্রিট সেতু নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলবেন বলেও জানান।

লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. কাউসার আলম বলেন, “সীরা মধুরামপুর এলাকায় পরিদর্শন করে সতী নদীর উপর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হবে। ইতিবাচক হলে প্রকল্প গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গ্রামবাসীর স্বস্তি—যুবদলের অর্থায়নে ৮০ মিটার ভাসমান সেতু চালু

দীর্ঘ ভোগান্তির অবসান: সতী নদীর উপর ভাসমান সেতু নির্মাণ করল যুবদল

আপডেট সময় : ০৪:১৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫