চট্টগ্রাম ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থীরা,বাড়ছে জলাতঙ্কের শঙ্কা নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা

ধোপার নদীর ব্রিজের কাজ বন্ধ, এলাকাবাসী ও শিক্ষার্থীদের রাস্তায় নামা

ঝালকাঠির কাঁঠালিয়ায় বন্ধ ব্রিজের কাজ দ্রুত শেষের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও সড়ক অবরোধ

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া হাসপাতাল সংলগ্ন ধোপার নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। এ অবস্থায় ব্রিজের নির্মাণকাজ দ্রুত শেষের দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন, র‌্যালি ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

আজ ১০ নভেম্বর, সোমবার সকাল ১১টায়, ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধোপার নদীর পাশের সড়কের দুই পাশে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশ নেন।

বক্তারা জানান, ২০২১-২২ অর্থবছরে শুরু হওয়া ব্রিজটির নির্মাণ কাজ ২০২৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও আজও মাত্র ২০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ঠিকাদার কাজ ফেলে উধাও হয়ে যাওয়ায় ব্রিজটির কাজ বন্ধ রয়েছে। ফলে প্রতিদিন কাঠালিয়া উপজেলার নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আমুয়া হাসপাতালের রোগী, আমুয়া বন্দর ও আশপাশের বাজারের হাজারো মানুষ ঝুঁকিপূর্ণ কাঠের পুরনো সেতু দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

এ সময় বক্তারা দ্রুত ব্রিজের কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশনের সভাপতি মো. মেহেদী হাসান, আমুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হক, জামায়াতে ইসলামীর কাঁঠালিয়া উপজেলা আমির মাস্টার মো. মজিবুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, যুবদল নেতা তুহিন মিয়া, শেখ ফজিলাতুন্নেছা ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, শিক্ষার্থী সামিরা আক্তার ও অরিন্দ্র মজুমদার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধোপার নদীর ব্রিজের কাজ বন্ধ, এলাকাবাসী ও শিক্ষার্থীদের রাস্তায় নামা

ঝালকাঠির কাঁঠালিয়ায় বন্ধ ব্রিজের কাজ দ্রুত শেষের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও সড়ক অবরোধ

আপডেট সময় : ০২:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫