চট্টগ্রাম ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ

জীবিকা নির্বাহ সহজ করতে জেলা পরিষদের উদ্যোগ; জুতা তৈরি ও মেরামতের কাজে নিয়োজিত কর্মজীবীদের হাতে তুলে দেওয়া হলো প্রয়োজনীয় সরঞ্জাম

জয়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের ১১৬ কর্মজীবীর মাঝে টুলবক্স ও ছাতা বিতরণ

মোঃ বাবুল হোসেন
  • আপডেট সময় : ০৭:০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট | ১২ আগস্ট ২০২৬: জয়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের ১১৬ জন কর্মজীবীর মাঝে টুলবক্স, ছাতা, জুতা পরিষ্কারের সামগ্রী ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রবিদাস সম্প্রদায়ের কর্মজীবীদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. মুশফিকুর রহমান এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে আসা রবিদাস সম্প্রদায়ের ১১৬ জন সুফলভোগীর মধ্যে টুলবক্স, ছাতা, জুতা পরিষ্কারের সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। সুবিধাভোগীদের অধিকাংশই জুতা তৈরি, জুতা মেরামত ও জুতা পরিষ্কারের পেশার সঙ্গে যুক্ত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রবিদাস সম্প্রদায়ের কর্মজীবীরা দীর্ঘদিন ধরে জুতা তৈরি ও মেরামতের মতো গুরুত্বপূর্ণ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকে মানুষের প্রয়োজন মেটাচ্ছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাদের কাজ করতে হয়। প্রয়োজনীয় সরঞ্জাম ও ছাতা তাদের কর্মপরিবেশ কিছুটা সহজ করার পাশাপাশি জীবিকা নির্বাহে সহায়ক হবে।

জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, “রবিদাস সম্প্রদায়ের মানুষেরা আমাদের সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তারা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে সাধারণ মানুষকে সেবা দিয়ে থাকেন। তাদের জীবনযাত্রার মানোন্নয়ন ও কর্মপরিবেশ সহজ করার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, পিছিয়ে পড়া ও অবহেলিত জনগোষ্ঠীর কর্মজীবীরা যাতে আত্মমর্যাদার সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন, সে লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
জেলা পরিষদের এ উদ্যোগকে রবিদাস সম্প্রদায়ের কর্মজীবীদের পেশাগত কাজে সহায়ক একটি সামাজিক ও মানবিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জীবিকা নির্বাহ সহজ করতে জেলা পরিষদের উদ্যোগ; জুতা তৈরি ও মেরামতের কাজে নিয়োজিত কর্মজীবীদের হাতে তুলে দেওয়া হলো প্রয়োজনীয় সরঞ্জাম

জয়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের ১১৬ কর্মজীবীর মাঝে টুলবক্স ও ছাতা বিতরণ

আপডেট সময় : ০৭:০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬